আজ | | | |

শিরোনাম :

বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্যের মৃত্যু : কারণ খতিয়ে দেখতে কমিটি ঘটন , জানালেন মন্ত্রী আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার দুর্গম সীমান্তে নিরাপত্তা ও নজরদারি সহজতর করবে-: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ও ৪ সদস্য আহত দীর্ঘ প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় আসা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ স্পীকারের সাথে আইপিইউ এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী

অগ্রণীতে আওয়ামীপন্থী নির্বাহীদের দৌরাত্ম: নাভিশ্বাস সাধারণ কর্মকর্তাদের

প্রকাশ: 2 June, 2026 6:30 am

বদলি ও পদোন্নতি বাণিজ্য, দুর্নীতি এবং প্রশাসনিক বিশৃঙ্খলার বিস্ফোরক অভিযোগ উঠেছে অগ্রণী ব্যাংক পিএলসি. এর বর্তমান শীর্ষ ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে। ব্যাংক খেকো নাফিস সরাফত এবং বঙ্গবন্ধু কর্নার এর জনক মোঃ শামস উল ইসলাম এর খাস লোক হিসাবে পরিচিত এই মোঃ আনোয়ারুল ইসলাম।

ব্যাংকের একাধিক কর্মকর্তা ও অভ্যন্তরীণ সূত্রের দাবি, ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনের পরও “ফ্যাসিবাদের দোসর” হিসেবে পরিচিত ব্যক্তিদের প্রভাব বহাল রয়েছে এবং তারা রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। বর্তমান এমডি আনোয়ারুল ইসলাম এবং ডিএমডি রূবানা পারভীন দায়িত্ব গ্রহণের পর থেকেই গোপনে আওয়ামী লীগ ও জামায়াতপন্থী কর্মকর্তাদের পুনর্বাসন, পদোন্নতি ও গুরুত্বপূর্ণ পদায়নের মাধ্যমে একটি শক্তিশালী বলয় তৈরি করেছেন। এছাড়াও দুজনই খুলনা বিভাগের বাসিন্দা হওয়ায় নিজেদের এলাকার অফিসারদের সুবিধা দিতে সাধারণ কর্মকর্তা এবং জাতীয়তাবাদী আদর্শের কর্মকর্তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও দূরবর্তী এলাকায় বদলি করে পরিকল্পিতভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ব্যাংকের ভেতরে বর্তমানে বদলি বাণিজ্য ও পদোন্নতি বাণিজ্য “রমরমা” অবস্থায় চলছে বলে জানা গেছে। বিশেষ করে বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গমাতা পরিষদ, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, অফিসার অধিকার বাস্তবায়ন পরিষদ, অফিসার ঐক্য ফোরাম সহ আওয়ামী ঘরানার সংগঠনের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তাদের নিয়মিত ও সুপার নিউমারারি পদোন্নতি দেয়ায় সাধারণ অফিসারদের নজিরবিহীন বঞ্চিত করা হয়েছে বলে জানা গেছে, যার ফলশ্রুতিতে গত বছর ব্যাংকে কোন পদোন্নতি হয়নি। অভিযোগ রয়েছে, রাজনৈতিক আনুগত্যকে যোগ্যতার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এ বিষয়ে ঢাকা সার্কেল-১ এবং ঢাকা সার্কেল-২ এর মহব্যবস্থাপক সামসুল আলম ও আতিকুর রহমান সিদ্দিকী এর তত্ত্ববধানে আওয়ামী পন্থি সংগঠন অধিকার বাস্তবায়ন পরিষদের সাধারন সম্পাদক বায়েজিদ হোসেন লিপু একটি সিন্ডিকেট গড়ে তুলেছে এমডির পৃষ্ঠপোষকতায়। এবার অগ্রণী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক পদে শুধু ১৮ জন টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলের, যাদের সকলে বঙ্গবন্ধু পরিষদ নতুবা স্বাধীনতা ব্যাংকার্স এর নেতা ছিলেন।

বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ ইউনিটের সভাপতি মোহাম্মদ আজিজুল ইসলাম এর নাম সহকারী মহাব্যবস্থাপক পদে পদোন্নতি তালিকার ২৫ নম্বরে রয়েছে। এছাড়াও উল্লেখযোগ্য মোহাম্মদ এবাদত হোসেন স্বাধীনতা ব্যাংকার্স এর ময়মনসিংহ অঞ্চলের সভাপতি, ইকবাল হোসেন স্বাধীনতা ব্যাংকার্স জামালপুর অঞ্চলের সহ-সভাপতি, এস.এম শরীফ মাহমুদ, হারান চক্রবর্তী, মোঃ ফজলে রাব্বি শাহীন স্বাধীনতা ব্যাংকার্স টাঙ্গাইল অঞ্চলের নির্বাহী সদস্য পদে ছিলো। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ১৮ জন পদোন্নিতিতে প্রায় ৩ কোটি টাকার আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

অভিযোগে সাবেক এমডি শামস উল ইসলামের নামও উঠে এসেছে। তাকে “বঙ্গবন্ধু কর্নারের জনক” হিসেবে সারাদেশ চিনলেও, তার দায়িত্বকালে অগ্রণী ব্যাংক থেকে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট হলেও বর্তমান এমডি তার এসব অবৈধ কার্যক্রম ধামাচাপা দিতে বদ্ধপরিকর। কারন হিসাবে জানা যায় বর্তমান এমডি শামস উল ইসলাম এর সময় সর্বোচ্চ সুবিধা পেয়ে ডিএমডি হয়েছিল এবং খেলাপি ঋণের ফাইলে মোঃ আনোয়ারুল ইসলাম এর স্বাক্ষর আছে। এছাড়াও পদোন্নতির ক্ষেত্রে বর্তমান এমডির মোঃ আনোয়ারুল ইসলামের দুর্নীতির অভিযোগ দিতে অগ্রণীর একজন কর্মকর্তা জানায় ” এমডির দপ্তরের ২ জন কর্মকর্তা কম যোগ্যতা সম্পন্ন হবার পরও সহকারী মহাব্যবস্থাপক পদোন্নতি বাগিয়ে নেয় সাথে বোনাস হিসাবে লোভনীয় পদায়ন এবং খুলনা বিভাগের চিহ্নিত আওয়ামী এর প্রায় ১৫ জনকে এই এমডি সহকারী মহাব্যবস্থাপক পদোন্নতি দিয়েছে” সংশ্লিষ্টদের দাবি, পূর্ববর্তী দুর্নীতির তদন্তকে পরিকল্পিতভাবে দুর্বল করে দেওয়া হয়েছে এবং অভিযুক্তদের রক্ষায় প্রশাসনিক প্রভাব খাটানো হচ্ছে।

অভিযোগকারীদের মতে, বর্তমান এমডি আনোয়ারুল ইসলাম এসব অনিয়মের দায় এড়াতে পারেন না। বরং তার আমলেই ব্যাংকটিতে প্রশাসনিক অচলাবস্থা, আর্থিক অনিয়ম ও সাংগঠনিক বিশৃঙ্খলা চরম আকার ধারণ করেছে। রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ ব্যাংকটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার জন্য তাকে “অযোগ্য, দুর্বল ও দুর্নীতিপরায়ণ” বলেও আখ্যা দেওয়া হয়েছে বিভিন্ন মহলে।

আরও অভিযোগ রয়েছে, অতীতে এনএসআই রিপোর্টে আওয়ামী ঘনিষ্ঠ হিসেবে চিহ্নিত আনোয়ারুল ইসলামকে এমডি করার পর থেকেই ব্যাংকে আওয়ামীপন্থী কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়। প্রধান কার্যালয়ের গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে আওয়ামী ঘরানার এবং খুলনা অঞ্চলের কর্মকর্তাদের বসিয়ে প্রশাসনিক নিয়ন্ত্রণ কুক্ষিগত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে ব্যাংকের ভেতরে এক ধরনের ভীতিকর ও বিভক্ত পরিবেশ তৈরি হয়েছে।

আরও অভিযোগ পাওয়া যায় এইচআরপিডিওডির মহাব্যবস্থাপক জালাল উদ্দিন তার অঞ্চল উত্তরবঙ্গের আওয়ামী ঘরনার তিনজনকে পদোন্নিতি দিয়েছে, তারা হলেন আবু তাহের রুহুল আমিন মোঃ তহমিদুর রহমান মন্ডল (লুলু) , সভাপতি বঙ্গবন্ধু পরিষদ, রংপুর অঞ্চল, আবু বক্কার সিদ্দিক, স্বাধীনতা ব্যাংকার্সার নেতা এবং বগুড়া অঞ্চলের আওয়ামী ঘরনার মোঃ ছামছুল আলম।

বর্তমান এমডি ২০২৩ সালের আওয়ামীলীগ আমলে অগ্রণী ব্যাংকের ডিএমডি থাকা অবস্থায় মোট ১০ জনকে সহকারী মহাব্যবস্থাপক পদে অর্থের বিনিময়ে পদোন্নতি দেয়া গুরুতর অভিযোগ আছে। সাধারন কর্মকর্তাদের দাবী আওয়ামীলীগ আমলের সর্বোচ্চ সুবিধা নিয়ে অবসরে যাওয়া আনোয়ারুল ইসলামকে ৫ আগস্ট পরবর্তীতে জামায়াতের তদবিরে এমডি হিসাবে অগ্রণীতে ফিরে আসে। বর্তমানে নতুন সরকার গঠনের পরও জামাতপন্থি এমডি বহাল থাকায় সকলে হতাশ।

এছাড়া শুধুমাত্র আওয়ামীপন্থী কর্মকর্তাদের বদলি ও পদোন্নতিতে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে ব্যাংকের মানবসম্পদ বিভাগের দায়িত্ব বিধি লঙ্ঘন করে ডিএমডি-১ এর পরিবর্তে ডিএমডি-৩ রূবানা পারভীনকে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। খোজ নিয়ে জানা যায় এই রূবানা পারভীন কোন এক অজানা শক্তিতে বলিয়ান, ৬ আগস্ট সকাল পর্যন্ত যে কর্মকর্তার ফেসবুক ওয়ালে বঙ্গবন্ধুর ছবি থাকে তার ডিএমডি হওয়া এবং হেড অব এইচআর হওয়া রীতিমতো বিষ্ময় সৃষ্টি করেছে।ধারণা করা হয় খুলনা অঞ্চল এবং আওয়ামিলীগ কে পুর্নবাসন করতে এমডি মোঃ আনোয়ারুল ইসলাম নিয়ম-নীতির তোয়াক্কা না করে রূবানা পারভীন কে হেড অব এইচআর এর দায়িত্ব দিয়েছেন। সাধারণ অফিসাররা এই এমডির হাত থেকে পরিত্রাণ চায়।

অর্থনীতি এক্সক্লুসিভ প্রধান খবর

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

    বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

    ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে সমন্বয় কমিটি গঠন বিএনপির

    রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার

    নড়াইলে মারকাযুল কোরআন মাদরাসার ছাত্রের মৃত্যু : তিন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন‍্য গ্রেপ্তার

    শিক্ষার্থীদের পছন্দের ক্যারিয়ার, সামাজিক মূল্যবোধ ও মেধা বিকাশে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার : মাহ্দী আমিন

    চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস

    ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন

    রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু- এলাকায় শোকের ছায়া

    আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুরো কাজ আগামী বছর শেষ হবে: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

    সখিপুরে সড়কের ওপর পড়ে ছিল স্বাস্থ্য সহকর্মীর মরদেহ, পরিবারের দাবি হত্যা

    বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্যের মৃত্যু : কারণ খতিয়ে দেখতে কমিটি ঘটন , জানালেন মন্ত্রী

    বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর সদস্যদের নামাজে জানাজা ও ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত

    কোন নেতাকর্মী দ্বারা যেন কোন জনগণ হয়রানির শিকার না হয়-সখিপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    চরম আতঙ্কে উত্তরাবাসী : উত্তরার নতুন ত্রাস কে এই পিস্তল বাবু !!

    আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার দুর্গম সীমান্তে নিরাপত্তা ও নজরদারি সহজতর করবে-: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    ঢাকা বিমানবন্দরে প্রায় ৪৭৫.৬ গ্রাম (৪০.৭৮ ভরি) স্বর্ণালংকারসহ ২ জন আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন

    রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

    কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

    ভুয়া শিক্ষার্থী দেখিয়ে দেড় কোটি টাকার ভবন- রাণীশংকৈলে ছাত্রশূন্য গাজিরহাট কলেজে অভিনব প্রতারণা

    বাসা-বাড়িতেই চলছিল অনৈতিক কাজ: সখিপুরে ৩ পতিতা ১ খদ্দের ও বাড়িওয়ালী আটক।

    পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন

    অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ও ৪ সদস্য আহত

    দীর্ঘ প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় আসা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

    স্পীকারের সাথে আইপিইউ এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ অনুষ্ঠিত

    রাজধানীর বিমানবন্দর এক প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ইউনিট বিএনপির সভাপতি আটক

    ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী

    ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম


    • বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:২৪
      সূর্যোদয়ভোর ৬:৪১
      যোহরদুপুর ১২:৫৮
      আছরবিকাল ৪:২৫
      মাগরিবসন্ধ্যা ৭:১৫
      এশা রাত ৮:৩১
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ নিউজ এখন ( www.newsekhon.com )
    নিউজ এখন মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।