আজ শুক্রবার | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি | রাত ৯:০১

ঢাকা : রাজধানী ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে আজ সকাল ১১টা ৩৬ মিনিটে ৫.৬ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে।
ঢাকা থেকে ৪৪৯ কিলোমিটার দূরে ভারতের মণিপুরের ইয়াইরিপক নামক স্থান হতে ৪৪ কি.মি.পূর্বে এ ভূমিকম্পের কেন্দ্রস্থল বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
এদিকে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরে সৃষ্ট এ ভূকম্পন অনুভূত হয়েছে মণিপুর, মিজোরাম, মেঘালয় ও অরুণাচলের বেশ কিছু স্থানেও।
তবে, এ ভূমিকম্পে বাংলাদেশে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি ভোর ৬টা ৪০ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.১ মাত্রার এবং ২৭ ফেব্রুয়ারি রাত ২টা ৫৫ মিনিটে সিলেটে ৫.৩ মাত্রার ভূকম্পন অনুভূত হয়।
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:১৮ |
| সূর্যোদয় | ভোর ৬:৩৬ |
| যোহর | দুপুর ১২:৫৮ |
| আছর | বিকাল ৪:২৫ |
| মাগরিব | সন্ধ্যা ৭:২১ |
| এশা | রাত ৮:৩৯ |