আজ | | | |

শিরোনাম :

বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্যের মৃত্যু : কারণ খতিয়ে দেখতে কমিটি ঘটন , জানালেন মন্ত্রী আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার দুর্গম সীমান্তে নিরাপত্তা ও নজরদারি সহজতর করবে-: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ও ৪ সদস্য আহত দীর্ঘ প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় আসা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ স্পীকারের সাথে আইপিইউ এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী

আলহামদুলিল্লাহ, আমি এই রায়ে সন্তুষ্ট,তবে রায় যখন বাস্তবে কার্যকর হবে, তখন আমি শতভাগ সন্তুষ্ট :রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা

প্রকাশ: 7 June, 2026 9:26 am

ঢাকা: রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে (৮) নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ (রোববার) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন।

রায়ে সন্তুষ্টি প্রকাশ করে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি এই রায়ে সন্তুষ্ট। তবে রায় যখন বাস্তবে কার্যকর হবে, তখন আমি শতভাগ সন্তুষ্ট হব।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীসহ এ মামলা পরিচালনায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি চাই প্রত্যেকটি রামিসা হত্যার বিচার হোক। এই ধরনের নৃশংসতা যেন আর না হয়। যত দ্রুত সম্ভব রায় কার্যকর চাই।’

পাশাপাশি সোহেলকে ৫ লাখ টাকা এবং স্বপ্নাকে ২ দুই লাখ টাকা অর্থদ-ের আদেশ দেন ট্রাইব্যুনাল। অর্থদ-ের টাকা রামিসার পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। টাকা দিতে না পারলে আসামিদের স্থাবর এবং অস্থাবর সম্পত্তি বিক্রি করে তা দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

রায় ঘোষণার আগে আসামি সোহেল ও তার স্ত্রী স্বপ্নাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এর আগে গত ৪ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে সে ঘর থেকে বের হলে স্বপ্না তাকে কৌশলে নিজের কক্ষে নিয়ে যায়।

সেদিন সকাল সাড়ে ১০টার দিকে রামিসাকে স্কুলে পাঠানোর জন্য খোঁজাখুজি শুরু করেন তার মা। একপর্যায়ে আসামিদের কক্ষের সামনে শিশুটির জুতা দেখতে পান তিনি।

ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে রামিসার বাবা-মা ও ভবনের অন্যান্য বাসিন্দারা দরজা ভেঙে আসামির বাসার ভেতরে প্রবেশ করেন। সেখানে তারা শিশুটির খ-িত মরদেহ দেখতে পান।

এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বপ্নাকে হেফাজতে নেয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গত ২০ মে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আসামি করা হয়।

গত ২০ মে মামলার প্রধান আসামি সোহেল রানা (৩০) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেয়। একই দিন আদালত স্বপ্না আক্তারকেও (২৬) কারাগারে পাঠানোর আদেশ দেন।

তদন্ত শেষে ২৪ মে মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্লবী থানার এসআই অহিদুজ্জামান ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। একই দিনে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন চার্জশিট আমলে নেন।

গত ১ জুন বিচারক মাসরুর সালেকীন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলায় চার্জশিটভুক্ত ১৮ সাক্ষীর মধ্যে ১৬ জন ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন।, ৭ জুন, ২০২৬ (বাসস)

আইন/আদালত প্রধান খবর রাজধানী

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

    বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

    ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে সমন্বয় কমিটি গঠন বিএনপির

    রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার

    নড়াইলে মারকাযুল কোরআন মাদরাসার ছাত্রের মৃত্যু : তিন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন‍্য গ্রেপ্তার

    শিক্ষার্থীদের পছন্দের ক্যারিয়ার, সামাজিক মূল্যবোধ ও মেধা বিকাশে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার : মাহ্দী আমিন

    চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস

    ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন

    রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু- এলাকায় শোকের ছায়া

    আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুরো কাজ আগামী বছর শেষ হবে: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

    সখিপুরে সড়কের ওপর পড়ে ছিল স্বাস্থ্য সহকর্মীর মরদেহ, পরিবারের দাবি হত্যা

    বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্যের মৃত্যু : কারণ খতিয়ে দেখতে কমিটি ঘটন , জানালেন মন্ত্রী

    বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর সদস্যদের নামাজে জানাজা ও ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত

    কোন নেতাকর্মী দ্বারা যেন কোন জনগণ হয়রানির শিকার না হয়-সখিপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    চরম আতঙ্কে উত্তরাবাসী : উত্তরার নতুন ত্রাস কে এই পিস্তল বাবু !!

    আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার দুর্গম সীমান্তে নিরাপত্তা ও নজরদারি সহজতর করবে-: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    ঢাকা বিমানবন্দরে প্রায় ৪৭৫.৬ গ্রাম (৪০.৭৮ ভরি) স্বর্ণালংকারসহ ২ জন আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন

    রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

    কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

    ভুয়া শিক্ষার্থী দেখিয়ে দেড় কোটি টাকার ভবন- রাণীশংকৈলে ছাত্রশূন্য গাজিরহাট কলেজে অভিনব প্রতারণা

    বাসা-বাড়িতেই চলছিল অনৈতিক কাজ: সখিপুরে ৩ পতিতা ১ খদ্দের ও বাড়িওয়ালী আটক।

    পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন

    অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ও ৪ সদস্য আহত

    দীর্ঘ প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় আসা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

    স্পীকারের সাথে আইপিইউ এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ অনুষ্ঠিত

    রাজধানীর বিমানবন্দর এক প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ইউনিট বিএনপির সভাপতি আটক

    ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী

    ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম


    • বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:২৪
      সূর্যোদয়ভোর ৬:৪১
      যোহরদুপুর ১২:৫৮
      আছরবিকাল ৪:২৫
      মাগরিবসন্ধ্যা ৭:১৫
      এশা রাত ৮:৩১
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ নিউজ এখন ( www.newsekhon.com )
    নিউজ এখন মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।