আজ | | | |

শিরোনাম :

ডিএমপি চার পুলিশ পরিদর্শককে বদলি: তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেলেন উত্তরা পশ্চিম থানার (ওসি তদন্ত) মনিরুজ্জামান বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকার মন্ত্রী* বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্যের মৃত্যু : কারণ খতিয়ে দেখতে কমিটি ঘটন , জানালেন মন্ত্রী আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার দুর্গম সীমান্তে নিরাপত্তা ও নজরদারি সহজতর করবে-: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ও ৪ সদস্য আহত দীর্ঘ প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় আসা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত হত্যা: রাজধানীর গেন্ডারিয়ায় যুবক খুন : প্রধান আসামি বাঘা র‌্যাবের হাতে গ্রেফতার

প্রকাশ: 8 June, 2026 1:42 pm

মনির হোসেন জীবন, স্পেশাল করেসপন্ডেন্ট : রাজধানী ঢাকার গেন্ডারিয়া একাকায় পূর্ব শত্রুতার জের হিসেবে পূর্ব পরিকল্পিত ভাবে ভিকটিম আব্দুল মান্নান (৩০)কে হত্যা (খুনের) ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি মো: রাজন দেওয়ান সুমন ওরফে বাঘা (২৭)কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব জানিয়েছে, আটককৃত বাঘা রাজধানীর গেন্ডারিয়া থানার সাং নামাপাড়া এলাকার মৃত মনির হোসেনের পুত্র। নিহত ভিকটিম আব্দুল মান্নান (৩০) তার বন্ধু।

গতকাল রবিবার (০৭ জুন ২০২৬) দিবাগত রাত আনুমানিক একটা ১০ মিনিটের সময় র‌্যাব-১০ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে বাঘা (২৭)কে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‌্যাব বলছে, অপরদিকে রাজধানীর কমলাপুর ও যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪১১ বোতল ফেন্সিডিলসহ তিনজন পেশাদার নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। জব্দকৃত মাদকের বাজার মূল্য প্রায় ১৬ লক্ষ ৪৪ হাজার টাকা।

আজ সোমবার (০৮ জুন, ২০২৬) বিকেলে র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এস. এম হাসান সিদ্দিকী সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ঈদ-উল-আযহার প্রায় এক সপ্তাহ পূর্বে ভিকটিম আব্দুল মান্নান (৩০) তার বন্ধু এবং হত্যা মামলার প্রধান আসামি মো: রাজন দেওয়ান সুমন ওরফে বাঘা (২৭) এর সাথে ব্যক্তিগত বিষয়ে কথা কাটাকাটি হয়। এরই প্রেক্ষিতে গতকাল ৭ জুন ২০২৬ দুপুর আনুমানিক একটার দিকে ভিকটিম আব্দুল মান্নান দুপুরের খাবারের উদ্দেশ্যে মীর হাজিরবাগ মেসে যাওয়ার পথে আসামি রাজন দেওয়ান সুমনসহ অপরাপর আসামীগণকে একজন পাগলকে মারধর করতে দেখলে ভিকটিম আব্দুল মান্নান তাদেরকে নিষেধ করেন। সে সময় আসামিরা ভিকটিম আব্দুল মান্নান এর সাথে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি শুরু করে। এক পর্যায় আসামি রাজন দেওয়ান সুমন পূর্ব শত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিত ভাবে ভিকটিম আব্দুল মান্নানকে হত্যার উদ্দেশ্যে বাম পা বরাবর নিতম্বের নিচে ধারালো চাকু দিয়ে আঘাত করে মারাত্মক গুরুতর রক্তাক্ত জখম করে। এতে ভিকটিম মাটিতে লুটিয়ে পরে। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিবরণ ও মামলার বরাত দিয়ে র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার জানান, এ ঘটনায় ভিকটিমের বড় বোন বাদী হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ঢাকার গেন্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ০৭, তারিখ- ০৮/০৬/২০২৬। ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। পরবর্তীতে মামলাটির তদন্তকারী কর্মকর্তা ঘটনার সাথে জড়িত আসামিদের সনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১০, ঢাকা বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন। এরই ধারাবাহিকতায় আজ সোমবার (০৮ জুন, ২০২৬) তারিখ রাত আনুমানিক একটা ১০ মিনিটের সময় র‌্যাব-১০ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে মামলার এজাহারনামীয় অন্যতম প্রধান আসামি মো: রাজন দেওয়ান সুমন ওরফে বাঘা (২৭)কে গ্রেফতার করা হয়।

অপরদিকে পৃথক অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল রাজধানীর কমলাপুর ও যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৪১১ (চারশত এগারো) বোতল কথিত ফেন্সিডিলসহ তিনজন পেশাদার নারী মাদক কারবারিকে আটক করেছে। তবে তাদের নাম জানা যায়নি। জব্দকৃত মাদকের বাজার মূল্য প্রায় ষোল লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা দেশের বিভিন্ন সীমান্তবর্তী ও অন্যান্য এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকায় নিয়ে আসত এবং বিভিন্ন মাদকসেবী ও খুচরা বিক্রেতার নিকট অধিক মূল্যে বিক্রি করত।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১০।

অপরাধ রাজধানী

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    ডিএমপি চার পুলিশ পরিদর্শককে বদলি: তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেলেন উত্তরা পশ্চিম থানার (ওসি তদন্ত) মনিরুজ্জামান

    ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাইফুন নবী খালেদের মসজিদে মতবিনিময়

    বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকার মন্ত্রী*

    বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

    বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

    ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে সমন্বয় কমিটি গঠন বিএনপির

    রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার

    নড়াইলে মারকাযুল কোরআন মাদরাসার ছাত্রের মৃত্যু : তিন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন‍্য গ্রেপ্তার

    শিক্ষার্থীদের পছন্দের ক্যারিয়ার, সামাজিক মূল্যবোধ ও মেধা বিকাশে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার : মাহ্দী আমিন

    চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস

    ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন

    রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু- এলাকায় শোকের ছায়া

    আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুরো কাজ আগামী বছর শেষ হবে: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

    সখিপুরে সড়কের ওপর পড়ে ছিল স্বাস্থ্য সহকর্মীর মরদেহ, পরিবারের দাবি হত্যা

    বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্যের মৃত্যু : কারণ খতিয়ে দেখতে কমিটি ঘটন , জানালেন মন্ত্রী

    বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর সদস্যদের নামাজে জানাজা ও ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত

    কোন নেতাকর্মী দ্বারা যেন কোন জনগণ হয়রানির শিকার না হয়-সখিপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    চরম আতঙ্কে উত্তরাবাসী : উত্তরার নতুন ত্রাস কে এই পিস্তল বাবু !!

    আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার দুর্গম সীমান্তে নিরাপত্তা ও নজরদারি সহজতর করবে-: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    ঢাকা বিমানবন্দরে প্রায় ৪৭৫.৬ গ্রাম (৪০.৭৮ ভরি) স্বর্ণালংকারসহ ২ জন আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন

    রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

    কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

    ভুয়া শিক্ষার্থী দেখিয়ে দেড় কোটি টাকার ভবন- রাণীশংকৈলে ছাত্রশূন্য গাজিরহাট কলেজে অভিনব প্রতারণা

    বাসা-বাড়িতেই চলছিল অনৈতিক কাজ: সখিপুরে ৩ পতিতা ১ খদ্দের ও বাড়িওয়ালী আটক।

    পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন

    অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ও ৪ সদস্য আহত

    দীর্ঘ প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় আসা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

    স্পীকারের সাথে আইপিইউ এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ অনুষ্ঠিত


    • শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:২৪
      সূর্যোদয়ভোর ৬:৪১
      যোহরদুপুর ১২:৫৮
      আছরবিকাল ৪:২৫
      মাগরিবসন্ধ্যা ৭:১৪
      এশা রাত ৮:৩০
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ নিউজ এখন ( www.newsekhon.com )
    নিউজ এখন মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।