আজ | | | |

শিরোনাম :

বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্যের মৃত্যু : কারণ খতিয়ে দেখতে কমিটি ঘটন , জানালেন মন্ত্রী আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার দুর্গম সীমান্তে নিরাপত্তা ও নজরদারি সহজতর করবে-: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ও ৪ সদস্য আহত দীর্ঘ প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় আসা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ স্পীকারের সাথে আইপিইউ এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী

উত্তরায় এক ব্যবসায়ীকে অপহরণের পর ২৫ লক্ষ টাকা মুক্তিপণ আদায় ,ভিকটিম উদ্ধার : চক্রের মাস্টারমাইন্ডসহ ৩ জনকে দক্ষিণখান থানা এলাকা থেকে গ্রেফতার

প্রকাশ: 15 June, 2026 3:54 pm

গত ৯ জুন, ২০২৬খ্রি. তারিখ সন্ধ্যা অনুমান ৭.৩০ ঘটিকায় উত্তরা পশ্চিম থানাধীন ৩ নং সেক্টরের জসিম উদ্দিন এলাকা হতে আজিবুর রহমান (৫০) নামে এক ব্যবসায়ীকে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অপহরণের পর তারা ভিকটিমকে মারপিট করে এবং তার নিকট ০১ (এক) কোটি টাকা মুক্তিপণ দাবী করে। পরবর্তীতে তারা ভিকটিমকে নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানা এলাকাসহ বিভিন্ন থানা এলাকায় নিয়ে যায় এবং মুক্তিপণ আদায়ে তাকে নির্যাতন করতে থাকে। এছাড়াও ভিকটিম মুক্তিপণ না দিলে আসামীরা তাকে প্রাণে মেরে ফেলবে বলে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে এবং নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। এক পর্যায়ে অপহরণকারীরা ভিডিও কলে তার পরিবারের লোকজনকে মারধর করার ঘটনা দেখায় এবং মুক্তিপণের দাবীকৃত টাকা না দিলে তারা ভিকটিমকে প্রাণে মেরে ফেলার হুমকি দিতে থাকে এবং থানা পুলিশের সহযোগিতা না নেওয়ার জন্য আরো হুমকি দিতে থাকে। ভিকটিমের পরিবারের লোকজন ভিকটিমের প্রাণ বাঁচাতে তার ভাগিনা জহুরুল ইসলামের মাধ্যমে অপহরণকারী দলের মাস্টার মাইন্ড কর্তৃক প্রদেয় ডাচ্ বাংলা ব্যাংকের একটি অ্যাকাউন্টে মুক্তিপণের ২৫ লক্ষ টাকা জমা করে। কিন্তু আসামীরা পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী ভিকটিমকে ছেড়ে না দিয়ে আরো টাকার জন্য ভিকটিম ও তার পরিবারকে চাপ দিতে থাকে। একই সাথে ভিকটিমকে নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দিতে থাকে। এ সময় ভিকটিমের পরিবার উপায়ান্তর না দেখে উত্তরা পশ্চিম থানা পুলিশের সহযোগিতা চায়।

ভিকটিমের পরিবার থানা পুলিশের সহযোগিতা চেয়েছে জেনে অপহরণকারীরা পুলিশের গ্রেফতার এড়াতে ভিকটিমকে নিয়ে ঢাকা ও ঢাকার আশে-পাশের বিভিন্ন এলাকায় ঘুরতে থাকে ও নিয়মিত অবস্থান পরিবর্তন করতে থাকে। পরবর্তীতে উত্তরা-পশ্চিম থানার একটি আভিযানিক দল ভিকটিমকে উদ্ধারে নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার, রূপগঞ্জ ও সোনারগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে অপহরণকারীরা গ্রেফতার এড়াতে ভিকটিমকে নিয়ে তাদের অবস্থান পরিবর্তন করে রাজধানীর দক্ষিণখান এলাকায় আসে।

উত্তরা পশ্চিম থানা পুলিশের আভিযানিক দলটি তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দক্ষিণখান থানা এলাকায় অবস্থান নেয় এবং গত রাতে সেখান থেকে ভিকটিমকে উদ্ধার করে। একইসাথে অপহরণকারী দলের মাস্টারমাইন্ড মোঃ সজিব মিয়া (২৯), পিতা-মৃত নজরুল মিয়া, সাং-মসলন্দপুর, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ানগঞ্জ ও তার অপর ০৩ (তিন) সহযোগী ১। আব্দুল আলিম বাবু (৩০) পিতা-মজিবর রহমান, মংলা, বাগেরহাট, ২। মোঃ ময়নুদ্দিন, পিতা-হাবিবুর রহমান, মনোহরগঞ্জ, কুমিল্লা ও ৩। মোঃ মহিউদ্দিন (৩৬), পিতা-মোহাম্মদ আলী জিন্নাহ্, গাছা, গাজীপুরদেরকে গ্রেফতার করে।

আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এছাড়াও পৃথক একটি অভিযানে উত্তরা পশ্চিম থানা পুলিশের অপর একটি আভিযানিক দল উত্তরার ৫নং সেক্টরের রোড নং-৯/ডি এর জোনাইদ টেইলার্স নামক একটি প্রতিষ্ঠানের সামনে হতে ১। মো: জামাল (৪৫), পিতা-মৃত জমির আলী, থানা-তুরাগ, জেলা-ঢাকাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ১৩৯ (একশত উনচল্লিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। তার নামে বিভিন্ন থানায় মাদকদ্রব্য সহ অন্যান্য ১০টি মামলা রয়েছে।

অপরাধ রাজধানী

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

    বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

    ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে সমন্বয় কমিটি গঠন বিএনপির

    রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার

    নড়াইলে মারকাযুল কোরআন মাদরাসার ছাত্রের মৃত্যু : তিন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন‍্য গ্রেপ্তার

    শিক্ষার্থীদের পছন্দের ক্যারিয়ার, সামাজিক মূল্যবোধ ও মেধা বিকাশে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার : মাহ্দী আমিন

    চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস

    ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন

    রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু- এলাকায় শোকের ছায়া

    আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুরো কাজ আগামী বছর শেষ হবে: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

    সখিপুরে সড়কের ওপর পড়ে ছিল স্বাস্থ্য সহকর্মীর মরদেহ, পরিবারের দাবি হত্যা

    বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্যের মৃত্যু : কারণ খতিয়ে দেখতে কমিটি ঘটন , জানালেন মন্ত্রী

    বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর সদস্যদের নামাজে জানাজা ও ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত

    কোন নেতাকর্মী দ্বারা যেন কোন জনগণ হয়রানির শিকার না হয়-সখিপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    চরম আতঙ্কে উত্তরাবাসী : উত্তরার নতুন ত্রাস কে এই পিস্তল বাবু !!

    আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার দুর্গম সীমান্তে নিরাপত্তা ও নজরদারি সহজতর করবে-: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    ঢাকা বিমানবন্দরে প্রায় ৪৭৫.৬ গ্রাম (৪০.৭৮ ভরি) স্বর্ণালংকারসহ ২ জন আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন

    রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

    কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

    ভুয়া শিক্ষার্থী দেখিয়ে দেড় কোটি টাকার ভবন- রাণীশংকৈলে ছাত্রশূন্য গাজিরহাট কলেজে অভিনব প্রতারণা

    বাসা-বাড়িতেই চলছিল অনৈতিক কাজ: সখিপুরে ৩ পতিতা ১ খদ্দের ও বাড়িওয়ালী আটক।

    পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন

    অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ও ৪ সদস্য আহত

    দীর্ঘ প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় আসা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

    স্পীকারের সাথে আইপিইউ এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ অনুষ্ঠিত

    রাজধানীর বিমানবন্দর এক প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ইউনিট বিএনপির সভাপতি আটক

    ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী

    ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম


    • বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:২৪
      সূর্যোদয়ভোর ৬:৪১
      যোহরদুপুর ১২:৫৮
      আছরবিকাল ৪:২৫
      মাগরিবসন্ধ্যা ৭:১৫
      এশা রাত ৮:৩১
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ নিউজ এখন ( www.newsekhon.com )
    নিউজ এখন মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।