
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
গোপন সংবাদের প্রেক্ষিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প কমান্ডার এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ২৩ জুন ২০২৬খ্রি. তারিখ ২৩:৩৫ ঘটিকার সময় “কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন সাতবাড়ীয়া সোনালী বিড়ির ফ্যাক্টরির পূর্ব পার্শ্বে খোকন এর ফার্নিচারের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০২ (দুই) কেজি মাদকদ্রব্য গাঁজা ও ০১ টি পুরাতন বাটন মোবাইল সহ আসামী-মোঃ সাজবুর (৪০), পিতা-মোঃ আবুল কাশেম, মাতা-মোসাঃ রেহেনা আক্তার ভানু, সাং-মহিষকুন্ডি মাঠপাড়া ৫নং ওয়ার্ড, ইউনিয়ন-প্রাগপুর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া‘কে গ্রেফতার করে।
ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ।
রবিবার, ৫ জুলাই, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৪:৪৯ |
| সূর্যোদয় | ভোর ৬:১৬ |
| যোহর | দুপুর ১:০৩ |
| আছর | বিকাল ৪:২২ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৪৯ |
| এশা | রাত ৯:১৭ |