আজ | | | |

শিরোনাম :

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে হৃদয়ের চিকিৎসার ব্যয়ভার বহনের অংশ হিসেবে ৫ লক্ষ টাকার একটি চেক তুলে দেন প্রতিমন্ত্রী সমবায়ীদের উৎপাদিত পণ্য রপ্তানির উদ্যোগ নেওয়ার আহবান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী নতুন কুঁড়ি স্পোর্টস-এর ২য় আসর সফল করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে জাতীয় কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজধানীতে পাহাড়ি ফলের বাজার সম্প্রসারণ ও কোল্ড স্টোরেজ স্থাপনের ঘোষণা পার্বত্য সচিবের দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রী তারেক রহমান’র প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

কাগজে-কলমে স্কুল বাস্তবে শূন্য-রাণীশংকৈলে কোটি টাকার সরকারি ভবনে শিক্ষার মরণদশা

প্রকাশ: 5 July, 2026 1:45 pm

রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি :কোটি টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন সরকারি ভবন। প্রতি মাসে নিয়মতান্ত্রিকভাবে সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা পাচ্ছেন শিক্ষকরা। অথচ খাতা-কলমে স্কুল চললেও বাস্তবে সেখানে নেই কোনো নিয়মানুবর্তিতা। নেই পর্যাপ্ত শিক্ষক ও শিক্ষার্থীর উপস্থিতি। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গোগর-বাসনাহার গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষার এমন এক চরম বিপর্যয় ও হতাশাজনক চিত্র দেখা গেছে।

​সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম বলতে গেলে পুরোপুরি ভেঙে পড়েছে। বিদ্যালয়টিতে বর্তমানে তৃতীয় শ্রেণীতে মাত্র ৩ জন, চতুর্থ শ্রেণীতে ২ জন এবং পঞ্চম শ্রেণীতে মাত্র ১ জন— সব মিলিয়ে এই তিন শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা মাত্র ৬ জন।

​স্থানীয়দের অভিযোগ,এই প্রতিষ্ঠানে প্রতিনিয়তই এমন হাহাকার অবস্থা বিরাজ করে। শিক্ষকরা যেমন ঠিকমতো আসেন না, তেমনি শিক্ষার্থীদের উপস্থিতিও শূন্যের কোঠায়। আরও অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিদিন দুপুর ১টা থেকে ২টার মধ্যেই স্কুল ফাঁকি দিয়ে প্রতিনিয়ত বাড়ি চলে যান। ফলে দুপুরের পর বিদ্যালয়টি একপ্রকার অভিভাবকহীন হয়ে পড়ে।এই বিদ্যালয়ের অব্যবস্থাপনা ও শিক্ষার করুণ দশা নিয়ে গত বছরের ২৫ ডিসেম্বর (২০২৫ খ্রি.) সচিত্র ভিডিও এবং সংবাদ প্রকাশ করা হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও উপজেলা শিক্ষা অফিস কিংবা সহকারী শিক্ষা অফিস এই বিষয়ে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। উল্টো প্রশাসনের এমন চরম উদাসীনতায় বিদ্যালয়ের অবস্থা আগের চেয়ে আরও বেশি শোচনীয় ও নাজুক হয়ে পড়েছে।

কোটি টাকার সরকারি সম্পদ এবং জনগণের ট্যাক্সের টাকায় শিক্ষকদের বেতন দেওয়া সত্ত্বেও কেন একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এই মরণদশা-তা নিয়ে স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। মাঠ পর্যায়ের তদারকি কর্মকর্তা থেকে শুরু করে উচ্চপদস্থ শিক্ষা কর্মকর্তাদের এমন দায়িত্বজ্ঞানহীন ও দায়সারা বক্তব্যের পর এখন সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন দেশের প্রাথমিক শিক্ষার এই চরম অন্ধকারের দায়ভার আসলে কে নেবে?

এ বিষয়ে প্রধান শিক্ষক ইকবাল হোসেনের সাথে মুঠো ফোনে একাধিক বার যোগাযোগ করার হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

​এ বিষয়ে সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম নিজের দায় এড়ানোর চেষ্টা করে জানান,আমি শিক্ষকদেরকে বলে দিয়েছি, প্রয়োজনে তারা যেন বাড়ি বাড়ি যান, অভিভাবক সমাবেশ ও লোক সমাবেশ করে ছাত্র-ছাত্রীর সংখ্যা বাড়ান। তারপরও তারা যদি কথা না শোনেন, তাহলে আমার কী করার আছে?এই বলে তিনি কৌশলে বিষয়টি এড়িয়ে যান।

​উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনিও সুনির্দিষ্ট কোনো জবাব না দিয়ে দায় এড়িয়ে বলেন,ওই স্কুলের দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষা অফিসার রবিউলের সঙ্গেই কথা বলুন।

রংপুর

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে হৃদয়ের চিকিৎসার ব্যয়ভার বহনের অংশ হিসেবে ৫ লক্ষ টাকার একটি চেক তুলে দেন প্রতিমন্ত্রী

    কাগজে-কলমে স্কুল বাস্তবে শূন্য-রাণীশংকৈলে কোটি টাকার সরকারি ভবনে শিক্ষার মরণদশা

    নওগাঁর পত্নীতলায় র‍্যাব-৫-এর অভিযানে চোলাইমদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    সমবায়ীদের উৎপাদিত পণ্য রপ্তানির উদ্যোগ নেওয়ার আহবান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

    জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান: প্রবাসীদের ভোগান্তি কমাতে ৮২ জন আটক

    বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    মাদকমুক্ত সমাজ ও ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    শিল্পী সমিতির নির্বাচনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খল-অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জয় চৌধুরী

    ব্রাজিলের জয় উদ্‌যাপনকে কেন্দ্র করে রাজধানীর আদাবর এলাকায় বিএনপি নেতা আবুল বাশারকে কুপিয়ে হত্যা: ১০ জনকে আটক

    ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলালের চট্টগ্রাম ও হাটহাজারীতে মানবিক সহায়তা প্রদান

    নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস নারকেল বাড়িয়া থেকে গ্রেফতার

    কিডনি রোগীদের জন্য লালমনিরহাটে ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন

    বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি

    ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী

    নতুন কুঁড়ি স্পোর্টস-এর ২য় আসর সফল করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে জাতীয় কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    সবুজ বাংলাদেশ গড়তে বেশি বেশি গাছ লাগাতে বিএনপি নেতা আব্দুর রাজ্জাকের আহবান

    রাজধানীতে পাহাড়ি ফলের বাজার সম্প্রসারণ ও কোল্ড স্টোরেজ স্থাপনের ঘোষণা পার্বত্য সচিবের

    বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব এবং মন্ত্রী মির্জা ফখরুল

    দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রী তারেক রহমান’র

    প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

    সংসদ ভবনে আসা শিক্ষার্থিদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ

    বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) কার্যালয় হঠাৎ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

    বিকেএসপি পরিচালনা বোর্ডের ৪০তম সভা অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর বাংলাদেশের কূটনীতিতে নতুন মাইলফলক: স্থানীয় সরকার মন্ত্রী

    তরুণ শিল্পীদের তুলির আঁচড় আমাদের অদম্য সাহস ও আত্মত্যাগের ইতিহাস স্মরণ করিয়ে দেয়: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    চীনে রাষ্ট্রীয় সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

    মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নির্দেশ : এক সপ্তাহের ময়য়নাতদন্ত রিপোর্ট, ৩০ কার্য দিবসে বিচার

     পার্বত্য চট্টগ্রামে গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো আর যাবে না- বললেন পার্বত্য প্রতিমন্ত্রী


    • রবিবার, ৫ জুলাই, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৪:৪৯
      সূর্যোদয়ভোর ৬:১৬
      যোহরদুপুর ১:০৩
      আছরবিকাল ৪:২২
      মাগরিবসন্ধ্যা ৭:৪৯
      এশা রাত ৯:১৭
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ নিউজ এখন ( www.newsekhon.com )
    নিউজ এখন মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।