আজ শুক্রবার | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ |৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ১:৩৫

শিরোনাম :

টোয়াব নির্বাচন- ২০২৬ এ কনশাস রিলায়েন্স ফোরামের বিজয় স্পীকারের সাথে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (IRI) এর বাংলাদেশের আবাসিক প্রোগাম ডিরেক্টর এর সৌজন্য সাক্ষাৎ বিকেএসপিতে ৩ দিনব্যাপী ‘স্পোর্টস মেডিসিন ও বেসিক লাইফ সাপোর্ট’ শীর্ষক সেমিনারের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন: স্থানীয় সরকার মন্ত্রী ডা. জাহেদ উর রহমানকে দিল্লির বিমানবন্দরে আটকে দেওয়ার ঘটনাকে ‘‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ’ বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ঢাকায় নিযুক্ত ভারতীয় উপ-হাইকমিশনারকে তলব করেছে বাংলাদেশ ৮ কোটি ৪১ লক্ষ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: স্থানীয় সরকার মন্ত্রী কক্সবাজারে নবগঠিত মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিচার চায় না, এমন লোক বাংলাদেশে কে আছে তা আমার জানা নেই’:আমির খসরু মাহমুদ চৌধুরী

প্রকাশ: ৫ মার্চ, ২০২৫ ৫:৫২ অপরাহ্ণ

ঢাকা : বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী কেনো অজুহাতেই জাতীয় নির্বাচন বিলম্বিত না করার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

তিনি বলেন, ‘আন্তর্জাতিকভাবে স্বীকৃত খুনি শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই। তাই, কোনো অজুহাতেই নির্বাচনী ব্যবস্থাকে পেঁছানোর সুযোগ নেই। জনগণের ভোটে নির্বাচিত সরকারই ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।’

আজ বুধবার রাজধানীর বনানীতে হোটেল শেরাটনের বলরুমে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশে শিপ রিসাইক্লিং শিল্পের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এক গোল টেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

‘পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিচার চায় না, এমন লোক বাংলাদেশে কে আছে তা আমার জানা নেই’ উল্লেখ করে তিনি বলেন, ‘বিচারিক প্রক্রিয়া একটা আইনি প্রক্রিয়া সেটা চলতেই থাকবে। স্বৈরাচার শেখ হাসিনার অনেকগুলো মামলা আছে। এগুলো বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধান হতেই থাকবে। কিন্তু এই বিচারিক প্রক্রিয়ার সাথে সরকার পরিবর্তনের কোনো সম্পর্ক নেই।’

আমির খসরু বলেন, ‘আজকে এই কারণে, কাল আরেকটা কারণে নির্বাচন হবে না, এ রকম অনেক অজুহাতের কথাই শুনছি। তবে এসব কথাবার্তা বলে গণতান্ত্রিক ব্যবস্থাকে পিছিয়ে নেওয়ারও কোনো সুযোগ নেই।’

তিনি বলেন, ‘গত ১৬ বছর আমরা অত্যাচারিত ও নির্যাতিত হয়েছি। প্রাণ দিয়েছি। বাংলাদেশের ১৬ কোটি মানুষ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনাকে বিদায় করেছে। উদ্দেশ্য ছিলো বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে, দেশের জনগণ স্বাধীনভাবে কথা বলতে পারবে।’

বিএনপি নেতা বলেন, ‘যেকোনো দল তাদের মতামত নিয়ে আসতেই পারে। সেখানে কোনো সমস্যা নেই। কিন্তু সেই মতামতের সিদ্ধান্তে আমাদের আসতে হবে। সবার ঐক্যবদ্ধ মতামত থাকতে হবে। উদাহরণ হিসেবে উল্লেখ করেন, বিএনপি’র ৩১ দফা সংস্কার প্রস্তাব আছে। এটা চাইলেই আমরা কালকে বাস্তবায়ন করতে পারব না। কারণ, আমাদেরকে সবার মতামত নিতে হবে। জনগণের কাছে যেতে হবে।’

আমির খসরু বলেন, ‘যে কোনো কিছু বাস্তবায়ন করতে হলে আগে ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে। এরপর এসব বিষয় সংসদে আলোচনা হবে, বিতর্ক হবে তারপর সংসদে পাস হবে। সোজা কথা ঐক্যমত্যের পরিপ্রেক্ষিতে যেসব সিদ্ধান্ত আসবে সেখানে কারো তো কোনো সমস্যা নাই।’

তিনি বলেন, ‘শিপ রিসাইক্লিং শিল্প সার্কূলার অর্থনীতির একটি ক্লাসিক উদাহরণ। এটি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্প উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক নিয়মকানুন মেনে নিরাপদ ও পরিবেশ সম্মত গ্রীন শিপ রিসাইক্লিং শিল্প পরিচালনার দিকে অগ্রগতি সত্ত্বেও এই শিল্পের নেতৃত্ব বজায় রাখতে এবং সর্বাধিক রাজস্ব উৎপাদনের জন্য নীতিগত সমর্থন এবং বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন। এই শিল্পের বিকাশে সরকারকে সব ধরনের সাপোর্ট দেয়া উচিত।

এই দেশটা অতি নিয়ন্ত্রণের দেশ হয়ে গেছে উল্লেখ করে আমির খসরু বলেন, নিয়ন্ত্রণ করতে এমন জায়গায় নিয়ে আসছে এই নিয়ন্ত্রণমুক্ত হওয়ার জন্য যে সব কাজ করতে হয় তার আর ব্যবসা করার স্বপ্ন থাকে না।

তিনি বলেন, এই শিল্পকে নিয়ন্ত্রণমুক্ত করতে হবে। সিরিয়াসভাবে নিয়ন্ত্রণমুক্ত করতে হবে। যত বেশি সম্ভব সরকারের ভেতর অনেকগুলো কাজ বের করে এনে এগুলো ট্রেড বডি যারা আছে সেলফ রেগুলেটিং তাদেরকে সেই ক্ষমতায়ন করতে হবে, ক্ষমতা দিতে হবে।

সেলফ রেগুলেটিং করার জন্য তৈরি হওয়ার আহ্বান জানিয়ে আমির খসরু বলেন, আগামী দিনে সরকার পরিবর্তন হলে আমাদের যদি কোনো সুযোগ থাকে সবগুলো যেখানে সম্ভব আমরা ট্রেডবডিগুলোকে প্রোভাইড করব। সবখানে যত নিয়ন্ত্রণমুক্ত করা যাবে তত দেশ ভালো চলবে। যত বেশি নিয়ন্ত্রণ বাড়বে দেশ সামনে দিকে এগুতে পারবে না।

বিএসবিআরএ‘র ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম রিংকুর সভাপতিত্বে ও ইয়াসমীন সুলতানার সঞ্চালনায় আলোচনা সভায় এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্র্যান্ডসেন, উপ-রাষ্ট্রদূত খিজস উউস্ট্রা, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের প্রোগ্রাম ম্যানেজার হুবার্ট ব্লুম, জাইকার শিপ রিসাইক্লিং উপদেষ্টা ওকামোটো আকিরা, বিএসবিআরএ‘র উপদেষ্টা পরিষদের সদস্য শওকত আলী চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী চৌধুরী, চট্টগ্রাম শ্রমিক দলের এএম নাজিম উদ্দিন বক্তব্য দেন।

প্রধান খবর রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, দেশে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের বিষয়ে সবাই একমত হয়েছেন

    প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নিকটাত্মীয় পরিচয়:পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার

    পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি: পার্বত্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান

    এক লাখ ইয়াবা গায়েবের অভিযোগে চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিনকে প্রত্যাহার

    ১০ দফা দাবিতে কুড়িগ্রামে পদযাত্রা, সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ

    টোয়াব নির্বাচন- ২০২৬ এ কনশাস রিলায়েন্স ফোরামের বিজয়

    স্পীকারের সাথে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (IRI) এর বাংলাদেশের আবাসিক প্রোগাম ডিরেক্টর এর সৌজন্য সাক্ষাৎ

    বিকেএসপিতে ৩ দিনব্যাপী ‘স্পোর্টস মেডিসিন ও বেসিক লাইফ সাপোর্ট’ শীর্ষক সেমিনারের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    পার্বত্য চট্টগ্রামের প্রকল্পের স্কিমগুলো অগ্রাধিকারভিত্তিতে ও যথাসময়ের মধ্যে সম্পন্ন করতে হবে: পার্বত্য সচিব

    গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন: স্থানীয় সরকার মন্ত্রী

    যশোর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনাকে মডেল হিসেবে গড়ে তুলার পরামর্শ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

    ডা. জাহেদ উর রহমানকে দিল্লির বিমানবন্দরে আটকে দেওয়ার ঘটনাকে ‘‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ’ বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

    ঢাকায় নিযুক্ত ভারতীয় উপ-হাইকমিশনারকে তলব করেছে বাংলাদেশ

    উত্তরায় এক ব্যবসায়ীকে অপহরণের পর ২৫ লক্ষ টাকা মুক্তিপণ আদায় ,ভিকটিম উদ্ধার : চক্রের মাস্টারমাইন্ডসহ ৩ জনকে দক্ষিণখান থানা এলাকা থেকে গ্রেফতার

    ৮ কোটি ৪১ লক্ষ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

    বর্তমান সরকারের ক্ষমতা গ্রহণের মাত্র কয়েক মাসের মধ্যেই নতুন জাতীয় বেতন স্কেল ঘোষণা করা নিঃসন্দেহে একটি সাহসী ও সময়োপযোগী পদক্ষেপ

    নওগাঁর পত্নীতলায় আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কারিতাসের সহায়তা বিতরণ

    জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

    বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: স্থানীয় সরকার মন্ত্রী

    কক্সবাজারে নবগঠিত মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি, যতক্ষণ আমাদের প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্য কাজ করে যাব

    দেশের ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি

    শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী

    জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬

    সবুজ বাংলাদেশের স্বপ্ন-রাণীশংকৈলে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

    কুড়িগ্রামে বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী

    ডেপুটি স্পীকার এর নেতৃত্বাধীন সংসদীয় দলের ঢাকায় প্রত‍্যাবর্তন

    কক্সবাজারকে বিশ্বমঞ্চে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে — ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

    দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: স্থানীয় সরকার মন্ত্রী


    • শুক্রবার, ১৯ জুন, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৪:৪৪
      সূর্যোদয়ভোর ৬:১২
      যোহরদুপুর ১:০০
      আছরবিকাল ৪:১৮
      মাগরিবসন্ধ্যা ৭:৪৮
      এশা রাত ৯:১৫
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ নিউজ এখন ( www.newsekhon.com )
    নিউজ এখন মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।