আজ | | | |

শিরোনাম :

চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্যের মৃত্যু : কারণ খতিয়ে দেখতে কমিটি ঘটন , জানালেন মন্ত্রী আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার দুর্গম সীমান্তে নিরাপত্তা ও নজরদারি সহজতর করবে-: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ও ৪ সদস্য আহত দীর্ঘ প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় আসা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ স্পীকারের সাথে আইপিইউ এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র বাণী

প্রত্যেকে নিজ উদ্যোগে চারা রোপণ করে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

প্রকাশ: 11 August, 2026 6:35 pm

চট্টগ্রাম, ১১ আগস্ট, ২০২৬ খ্রি.। ভূমিও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, কথার চেয়ে কাজে বিশ্বাসী বর্তমান সরকার দেশে সবুজ, পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি যেকোনো মূল্যে বাস্তবায়ন করবে। তিনি চট্টগ্রামের প্রতিটি নাগরিককে নিজ নিজ উদ্যোগে অন্তত একটি করে চারা রোপণ করে এই ঐতিহাসিক কর্মসূচিতে শরিক হওয়ার আহ্বান জানান।

আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের ঐতিহ্যবাহী লালদিঘী মাঠ প্রাঙ্গণে চট্টগ্রাম উত্তর বন বিভাগের উদ্যোগে ও চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার। জনগণের কাছে জবাবদিহি রক্ষা করেই আমরা রাষ্ট্র পরিচালনা করছি। আমরা যা বলি, তা বাস্তবে রূপ দান করি। শুধু সরকারের মুখের দিকে তাকিয়ে না থেকে সাধারণ মানুষকেও নিজ উদ্যোগে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। এ সময় তিনি নিজের এলাকাতেও ব্যাক্তিগত উদ্যোগে বিপুল পরিমাণ বৃক্ষরোপণের কথা উল্লেখ করে সবাইকে উৎসাহিত করেন।

পরিবেশ রক্ষায় গাছের অপরিসীম ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, গাছ কেবল অক্সিজেন দেয় না; বায়ুদূষণ রোধ, তাপমাত্রা নিয়ন্ত্রণ, মাটির ক্ষয় ও পাহাড়ধস রোধ এবং বন্যা ও জলাবদ্ধতার ঝুঁকি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া মানুষের জীবন-জীবিকা, ওষুধ, কাঠ ও ফলমূলের যোগান নিশ্চিতের পাশাপাশি গাছ জীববৈচিত্র্য রক্ষায় একটি খুদে প্রতিবেশ ব্যবস্থা (ইকোসিস্টেম) হিসেবে কাজ করে। তাই বৃক্ষরোপণ কেবল সৌন্দর্যবর্ধন নয়, বরং নিরাপদ ভবিষ্যতের জন্য এক অপরিহার্য বিনিয়োগ।

বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বন বিভাগের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অতীতের কাগজ-কলমের তথ্যের সঙ্গে বাস্তবতার মিল পাওয়া না যাওয়া অত্যন্ত দুঃখজনক। কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার গাছ কেটে বাইরে বিক্রির অপচেষ্টার কারণে আজ পরিবেশ ধ্বংসের মুখে পড়েছে। কিন্তু আমরা এই ধরনের ফাঁকিবাজি বরদাশত করব না। আমরা যা বলব, তা বাস্তবে কার্যকর হতে হবে।

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আরও বলেন, অতীতে যে পরিমাণ বন উজাড় করা হয়েছে, তার ক্ষতিপূরণ করতে হলে প্রয়োজন ব্যাপক বৃক্ষরোপণ, এর কোনো বিকল্প নেই। প্রতিমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলেন, দূরদর্শী মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবেই দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিটি পরিবার যদি তাদের সন্তানের নামে একটি করে বৃক্ষ রোপণ ও পরিচর্যা করে, তবে তা দেশের পরিবেশ পুনরুদ্ধারে এক বিপ্লব ঘটাবে এবং একটি সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে।

চট্টগ্রাম বাংলাদেশ

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে সমন্বয় কমিটি গঠন বিএনপির

    রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার

    নড়াইলে মারকাযুল কোরআন মাদরাসার ছাত্রের মৃত্যু : তিন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন‍্য গ্রেপ্তার

    শিক্ষার্থীদের পছন্দের ক্যারিয়ার, সামাজিক মূল্যবোধ ও মেধা বিকাশে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার : মাহ্দী আমিন

    চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস

    ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন

    রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু- এলাকায় শোকের ছায়া

    আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুরো কাজ আগামী বছর শেষ হবে: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

    সখিপুরে সড়কের ওপর পড়ে ছিল স্বাস্থ্য সহকর্মীর মরদেহ, পরিবারের দাবি হত্যা

    বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্যের মৃত্যু : কারণ খতিয়ে দেখতে কমিটি ঘটন , জানালেন মন্ত্রী

    বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর সদস্যদের নামাজে জানাজা ও ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত

    কোন নেতাকর্মী দ্বারা যেন কোন জনগণ হয়রানির শিকার না হয়-সখিপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    চরম আতঙ্কে উত্তরাবাসী : উত্তরার নতুন ত্রাস কে এই পিস্তল বাবু !!

    আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার দুর্গম সীমান্তে নিরাপত্তা ও নজরদারি সহজতর করবে-: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    ঢাকা বিমানবন্দরে প্রায় ৪৭৫.৬ গ্রাম (৪০.৭৮ ভরি) স্বর্ণালংকারসহ ২ জন আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন

    রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

    কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

    ভুয়া শিক্ষার্থী দেখিয়ে দেড় কোটি টাকার ভবন- রাণীশংকৈলে ছাত্রশূন্য গাজিরহাট কলেজে অভিনব প্রতারণা

    বাসা-বাড়িতেই চলছিল অনৈতিক কাজ: সখিপুরে ৩ পতিতা ১ খদ্দের ও বাড়িওয়ালী আটক।

    পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন

    অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ও ৪ সদস্য আহত

    দীর্ঘ প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় আসা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

    স্পীকারের সাথে আইপিইউ এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ অনুষ্ঠিত

    রাজধানীর বিমানবন্দর এক প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ইউনিট বিএনপির সভাপতি আটক

    ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী

    ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ দম্পতি আটক

    গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র বাণী

    বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী


    • বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:২৪
      সূর্যোদয়ভোর ৬:৪১
      যোহরদুপুর ১২:৫৮
      আছরবিকাল ৪:২৫
      মাগরিবসন্ধ্যা ৭:১৫
      এশা রাত ৮:৩১
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ নিউজ এখন ( www.newsekhon.com )
    নিউজ এখন মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।