
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:-সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা এবং ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস-এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
আজ ১৫ আগস্ট (২০২৬) শনিবার বাদ আসর রাজধানীর শাহজাহানপুরের খিলগাঁও বাগিচা মসজিদ সংলগ্ন মাঠে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের উদ্যোগে এই দোয়া মাহফিল আয়োজন করা হয় ।
এ সময় বক্তব্য রাখেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ জামাল চৌধুরী আদিত্য,সাধারণ সম্পাদক আদিল সিকদার, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম,খিলগাঁও মডেল কলেজ শাখা ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব ফারুক মোল্লা, যুগ্ম আহবায়ক জিসাদ,রাসেল, রাহাদ প্রমুখ।
দোয়া ও মিলাদ মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিন,রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং সর্বস্তরের ধর্মপ্রাণ জনগণ অংশগ্রহণ করেন ।
স্থানীয় মসজিদের ইমাম দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন । এ সময় সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা এবং ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস-এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয় ।
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:২৪ |
| সূর্যোদয় | ভোর ৬:৪১ |
| যোহর | দুপুর ১২:৫৮ |
| আছর | বিকাল ৪:২৫ |
| মাগরিব | সন্ধ্যা ৭:১৫ |
| এশা | রাত ৮:৩১ |