
রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, ওয়াকিটকি, হ্যান্ডকাফ ও অন্যান্য সরঞ্জামসহ মোঃ মাসুদ রানা (২৯), মোঃ রাজিব হাওলাদার (৩০), হাফিজুল মাতব্বর (২৪), মোহাম্মদ শাকিল হোসেন (২৪) ও মোঃ বাদল (৪২) কে হাতেনাতে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯:৩৫ ঘটিকায় বনানী থানাধীন ব্লক-এ, রোড নং-৪-এর খায়ের প্যালেসের সামনে গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। প্রায় ৪৫ সদস্যের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি ওয়াকিটকি, বাংলাদেশ পুলিশের মনোগ্রামযুক্ত একজোড়া হ্যান্ডকাফ, এক রোল কালো স্কচটেপ, একটি শপিং ব্যাগ এবং একটি হায়েস মাইক্রোবাস উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বনানী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি গ্রেফতারকৃতরা কোনো সংঘবদ্ধ অপরাধী চক্রের সঙ্গে জড়িত কি না, অস্ত্রের উৎস এবং তারা পূর্বে সংঘটিত কোনো অপরাধে সম্পৃক্ত ছিল কি না- এসব বিষয়ে বিস্তারিত তদন্ত করছে গোয়েন্দা পুলিশ।
এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:২৪ |
| সূর্যোদয় | ভোর ৬:৪১ |
| যোহর | দুপুর ১২:৫৮ |
| আছর | বিকাল ৪:২৫ |
| মাগরিব | সন্ধ্যা ৭:১৫ |
| এশা | রাত ৮:৩১ |