
সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : অনলাইন জুয়ার মাধ্যমে সংগৃহীত অর্থ হতে নিজেদের কমিশন কর্তনের পর বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশে অর্থ পাচার চক্রের আরও ০৪ সদস্যকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)’র সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। সাইবার পার্সোনেল ম্যানেজমেন্ট এন্ড ডেভেলপমেন্ট এর একটি চৌকস আভিযানিক দল গত ১৩/০৯/২০২৬ খ্রি. তারিখে টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ০৪ (চার) জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অভিযুক্তদের নাম- (০১) বাবলু মিয়া (২৮), পিতা- মো. মোতালেব হোসেন, মাতা- জিরাতুন বেগম, সাং- বড় বাশালিয়া, পোস্ট- বড় বাশালিয়া, থানা- টাঙ্গাইল সদর; (০২) মো. মনির হোসেন (৩০), পিতা- মো. বাছের মিয়া, মাতা- মনোয়ারা বেগম, সাং- বাগীল, পোস্ট- বাগীল, থানা-টাঙ্গাইল সদর; (০৩) নূর সাফায়েত ইপ্তি (২৪), পিতা- মো. রুহুল আমিন, মাতা- আকলিমা আক্তার, সাং- জেলখানা মোড়, পোস্ট- সখিপুর, থানা- সখিপুর; (০৪) শামীম আল মামুন (২৯), পিতা- সব্দুল মিয়া, মাতা- শেফালী বেগম, সাং- তালেপাবাদ, পোস্ট- কালমেঘা, থানা-সখিপুর, সর্ব জেলা- টাঙ্গাইল।
গত ১৩/০৯/২০২৬ খ্রি. তারিখ রাত ১১.০০ ঘটিকায় টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অভিযুক্তরা অনলাইন জুয়া সাইটে নিজ নামীয় এজেন্ট সিম সরবরাহ করতো মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিয়মিত সাইবার মনিটরিং করাকালীন সিপিসি দেখতে পায় যে সাম্প্রতিক সময়ে দেশের অভ্যন্তর ও বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন অনলাইন বেটিং (জুয়া) ওয়েবসাইটের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে এসব অনলাইন জুয়ার বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে এবং আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবলসহ অন্যান্য খেলা ও অনলাইন ক্যাসিনোকে কেন্দ্র করে টাকার বিনিময়ে বেটিং পরিচালিত হচ্ছে। বেটিং সাইটে ব্যবহৃত বিভিন্ন এজেন্টদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ব্যাংক হিসাবসহ অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ পূর্বক সিআইডি বাদী হয়ে পল্টন (ডিএমপি) থানায় মামলা নং-২০, তারিখ- ১৭/০৫/২০২৬ খ্রি., ধারা- সাইবার সুরক্ষা আইন, ২০২৬ এর ২০(২)/২১(২)/২২(২)/২৪(২)/২৭(২)/২৯(২) রুজু করে। মামলা রুজুর পর সিআইডির সাইবার পুলিশ সেন্টার প্রাপ্ত তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোপন তথ্যের সহায়তায় জানতে পারে যে গ্রেফতারকৃত অভিযুক্তরা দেশের বিভিন্ন অঞ্চলে অনলাইন বেটিংয়ের এজেন্ট নিয়োগ করে তাদের এমএফএস ও ব্যাংক হিসাব সংগ্রহ করে সেগুলো বেটিং সাইটে ব্যবহার করে আসছিল। জুয়ার মাধ্যমে সংগৃহীত অর্থ হতে নিয়োগপ্রাপ্ত এজেন্টরা তাদের কমিশন কেটে রাখার পর বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশে অর্থ পাচার করে আসছিল মর্মেও তথ্য পাওয়া যায়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা হয়।
গ্রেফতারকৃত অভিযুক্তরা এজেন্ট সিম অর্থের বিনিময়ে সংগ্রহ করে অনলাইন জুয়ার ওয়েবসাইট চক্রের অ্যাডমিন সদস্যদেরকে সরবরাহ করে আসছিল। এসব এজেন্ট সিম অনলাইন বেটিং সাইটে অর্থ জমা ও উত্তোলনের কাজে ব্যবহৃত হতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা স্বীকার করেছে। গ্রেফতারকৃতদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান। বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করছে সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। অনলাইন জুয়ার নেটওয়ার্ক, অবৈধ ই-ট্রানজেকশন, অর্থপাচার কার্যক্রম এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে সিআইডির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
উল্লেখ্য যে, ইতোপূর্বে এই মামলায় সম্পৃক্ততা পাওয়া যাওয়ায় সিআইডির সিপিসি’র একটি চৌকস আভিযানিক দল গত ০৭/০৬/২০২৬ খ্রি. টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের ০১। মোঃ সোলায়মান (৪৭), ০২। মো. সাগর মিয়া (২৮), ০৩। মো. জুয়েল রানা (৩২) নামীয় ০৩ সদস্যকে, গত ১৬/০৬/২০২৬ খি. নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের ০১। মোঃ রায়হান খান (২১) ০২। মোঃ পাভেল রহমান ভূইয়া (২৩) ০৩। আবু জোবায়ের সানি (৩৬) নামীয় ০৩ সদস্যকে, গত ১২/০৭/২০২৬ খ্রি. তারিখ নড়াইল জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের ০১। মোঃ জসিম উদ্দীন (৩৩), ০২। সুমন রায় (২৮) নামীয় ০২ সদস্য গত ১৯/০৮/২০২৬ খ্রি. তারিখে রাজশাহী জেলার চন্দ্রিমা থানাধীন পদ্মা আবাসিক এলাকার, রোড নং-০২ বাসা নং-২৬৪ থেকে জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের ০১। সৈয়দ জামান (২৭), ০২। রুহুল কুদ্দুস @ বাপ্পী (২৮) নামীয় ০২ সদস্যকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।সিআইডি দেশের জনগণকে অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রম থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছে। একইসঙ্গে অনলাইন বেটিং বা জুয়ার নামে কোনো ব্যক্তি বা চক্রের মাধ্যমে অর্থ লেনদেন না করার এবং এ ধরনের অবৈধ কার্যক্রম সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করা হচ্ছে।
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৪২ |
| সূর্যোদয় | ভোর ৬:৫৮ |
| যোহর | দুপুর ১২:৪৩ |
| আছর | বিকাল ৪:০১ |
| মাগরিব | সন্ধ্যা ৬:২৮ |
| এশা | রাত ৭:৪৪ |