
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:-ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় লেহেম্বা ও হোসেনগাঁও ইউনিয়নে পৃথক ২টি শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। গত রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের কলিগাঁও ও লেহেম্বা ইউনিয়নের পদমপুর হাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মামলা সূত্রে জানাযায়, উপজেলার কলিগাঁও গ্রামের আব্দুর রশিদের ছেলে মনসুর রহমান (মোশাররফ মোড়ল) (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা। রবিবার বিকেলে মোশাররফ মোড়ল একই গ্রামের এক দিনমজুরের ১২ বছরের শিশু কন্যাকে মোবাইল ফোনে নাটক দেখানোর প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নেয়। সে সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভুক্তভোগী শিশুটি বাড়ি ফিরে তার পরিবারকে ঘটনাটি জানালে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ গ্রামবাসী সমবেত হয়ে কলিগাঁও গ্রামের ক্লাবের মোড়ে অভিযুক্ত মোশাররফ মণ্ডলকে প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। তারা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয়দের হাত থেকে অভিযুক্তকে হেফাজতে নেয়। রাতে শিশুটির পিতা বাদী হয়ে ধর্ষনের মামলা করে।
অপরদিকে একই দিনে লেহেম্বা ইউনিয়নে পদমপুর হাজিপাড়া গ্রামের সিরাজুল ইসলামের পুত্র এনামুল হক (৫৫) ৯ বছরের এক কণ্যা শিশুকে মসজিদের টয়লেটে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্ঠা চালায়। এসময় অন্য একটি শিশু বষিয়টি দেখে ফেললে এনামুল পালিয়ে যায়। এঘটনায় রাতেই একটি ধর্ষণের চেষ্ঠার মামলা দায়ের করা হয়েছে।
এ প্রসঙ্গে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী মুঠোফোনে জানান, পৃথক ২টি ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ৬৫বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। পদমপুর গ্রামের ধর্ষনের চেষ্ঠা মামলার আসামী এনামুল পলাতক রয়েছে।
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৪২ |
| সূর্যোদয় | ভোর ৬:৫৮ |
| যোহর | দুপুর ১২:৪৩ |
| আছর | বিকাল ৪:০১ |
| মাগরিব | সন্ধ্যা ৬:২৮ |
| এশা | রাত ৭:৪৪ |