
রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাফিক পুলিশের তৎপরতায় শরীয়তপুরের সরকারি শিশু পরিবার এতিমখানা থেকে হারিয়ে যাওয়া দুই শিশুকে উদ্ধার করে তাদের মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
যাত্রাবাড়ী ট্রাফিক জোন সূত্রে জানা যায়, রবিবার (১১ অক্টোবর ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৫:৫০ ঘটিকায় দক্ষিণ যাত্রাবাড়ীর সামাদ মার্কেটের সামনে ধোলাইপার থেকে যাত্রাবাড়ীগামী সড়কের ৪৫২ লোকেশনে দায়িত্ব পালনকালে শিশু দুটিকে এলোমেলোভাবে ঘোরাফেরা করতে দেখেন যাত্রাবাড়ী ট্রাফিক জোনের পুলিশ সার্জেন্ট। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি সঙ্গীয় অফিসারসহ শিশু দুটির কাছে যান এবং তাদের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে জানা যায়, শিশু দুটি আপন ভাই এবং তারা হারিয়ে গেছে।
পরবর্তীতে সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক, যাত্রাবাড়ী) এর উপস্থিতিতে শিশু দুটিকে তাদের মায়ের কাছে হস্তান্তর করা হয়।
ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী ট্রাফিক জোন পুলিশের দায়িত্বশীলতা ও মানবিক তৎপরতায় হারিয়ে যাওয়া দুই শিশু নিরাপদে পরিবারের কাছে ফিরে যায়। (ডিএমপি সূত্র )
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৪২ |
| সূর্যোদয় | ভোর ৬:৫৮ |
| যোহর | দুপুর ১২:৪৩ |
| আছর | বিকাল ৪:০১ |
| মাগরিব | সন্ধ্যা ৬:২৮ |
| এশা | রাত ৭:৪৪ |