তুরাগ থানা সূত্রে জানা যায়, বুধবার (১৪ অক্টোবর) রাত ২টা ১৫ মিনিটে তুরাগ থানাধীন দিয়াবাড়ী বিআরটিএ মাঠের পূর্ব পাশে পলাতক আসামি আতাউর ওরফে টাকলা আতাউর ওরফে আতার অফিসকক্ষে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে প্রস্তুত করার সময় তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
অভিযানকালে তল্লাশি করে তাদের হেফাজত থেকে ১৪৯ ক্যান বিয়ার, ৬ হাজার ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তাদের সহযোগী পলাতক আসামি আতাউর ওরফে টাকলা আতাউর ওরফে আতার নাম প্রকাশ করেন। তারা পরস্পর যোগসাজশে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা যায়।
এ ঘটনায় গ্রেফতারকৃত চারজন ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধারায় তুরাগ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


ভাড়া দেয়া বাড়ি থেকে মাদক ও নারীসহ ৮৫ জন আটক হওয়ার পর পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে ওএসডি করে পুলিশ সদর দপ্তরে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আজ রবিবার (১৮ অক্টোবর ২০২৬) মহাখালী ও গুলশান-বনানী পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী
জ্যেষ্ঠ প্রতিবেদক: মাদকবিরোধী অভিযান নিয়ে বিভিন্ন গণমাধ্যমের খবর প্রকাশের ধরন নিয়ে সমালোচনা করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, এখন
ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৬ খ্রি.বাংলাদেশে ভূমি সংক্রান্ত সেবাকে আধুনিক, সম্পূর্ণ হয়রানিমুক্ত এবং জনবান্ধব করে তুলতে আজ রাজধানীর ৭১ পুরানাপল্টনে আনুষ্ঠানিকভাবে ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’-এর শুভ উদ্বোধন
নিজেস্ব প্রতিবেদক: রাজধানীর ঢাকা-৬ আসনকে মাদকমুক্ত না করা পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন,
ঢাকা (১৬ অক্টোবর, ২০২৬ খ্রি.):এবারের শারদীয় দুর্গাপূজা সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ, সর্বোচ্চ ছুটি, সর্বোচ্চ নিরাপত্তা ও সর্বোচ্চ আনন্দ-উৎসবের মধ্য দিয়ে সারাদেশে উদযাপিত হচ্ছে




























