
রফিকুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি: ‘গাছ লাগান, দেশ বাঁচান’—এই স্লোগানকে সামনে রেখে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাট সদর ইউনিয়নের বিভিন্ন দুর্গামন্দিরে গাছ বিতরণ করেছেন মোঃ শহিদুল ইসলাম ব্যাপারী। তিনি রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এবং ৩ নম্বর রাজারহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশী।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শহিদুল ইসলাম ব্যাপারী পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ এবং সামাজিক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন। তাঁর এ উদ্যোগের মাধ্যমে ধর্মীয় উৎসবের আনন্দের পাশাপাশি সবুজ ও পরিবেশবান্ধব সমাজ গড়ে তোলার বার্তা ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা নেওয়া হয়েছে।
তিনি বলেন, গাছ আমাদের জীবনের অপরিহার্য অংশ। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রেখে সবাইকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে।
শহিদুল ইসলাম ব্যাপারী শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সকল ভাই-বোনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’ সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলাই সবার প্রত্যাশা।
এদিকে, আসন্ন ৩ নম্বর রাজারহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সমর্থন প্রত্যাশী শহিদুল ইসলাম ব্যাপারী ইউনিয়নের উন্নয়ন, শান্তি ও অগ্রগতির লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তাঁর সমর্থকেরা তাঁকে একজন যোগ্য প্রার্থী হিসেবে তুলে ধরে ইউনিয়নের সার্বিক উন্নয়নে তাঁর নেতৃত্বের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
সমর্থকদের ভাষ্য, “যোগ্য নেতার কথা বলতে কোনো বাধা নেই—নির্দ্বিধায় বলুন, শহিদুল ইসলাম ভাই যোগ্য লোক।” তাঁরা ৩ নম্বর রাজারহাট ইউনিয়নের উন্নয়ন, শান্তি ও অগ্রগতির জন্য তাঁকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলেও জানান।
শহিদুল ইসলাম ব্যাপারী তাঁর রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সর্বস্তরের মানুষের দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেছেন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দুর্গামন্দিরে গাছ বিতরণের এই উদ্যোগ পরিবেশ সংরক্ষণ এবং বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৪২ |
| সূর্যোদয় | ভোর ৬:৫৮ |
| যোহর | দুপুর ১২:৪৩ |
| আছর | বিকাল ৪:০১ |
| মাগরিব | সন্ধ্যা ৬:২৮ |
| এশা | রাত ৭:৪৪ |