আজ | | | |

শিরোনাম :

মহাখালী ও গুলশান-বনানী পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বনানী পূজামণ্ডপ পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি দেশে আরও চারজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে:চলতি বছর ডেঙ্গুতে ৩৩৫ জন রোগীর মৃত্যু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার শুণ্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন সরকারের অর্থায়নে প্রকল্প কাজের প্রতি জবাবদিহিতা থাকতে হবে-পার্বত্য মন্ত্রী সাচিং প্রু চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা, ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ পুলিশের নতুন মাইলফলক সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে:রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে

সংষ্কার ও স্বৈরাচারের বিচার প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোন সম্পর্ক নাই: আমিনুল হক

প্রকাশ: 8 March, 2025 4:59 pm

নিজস্ব প্রতিবেদক: সংষ্কার এবং স্বৈরাচারের বিচার প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোন সম্পর্ক নাই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। তিনি বলেন, একটি গোষ্ঠী একটি মহল এবং একটি নতুন দল তারা সংষ্কার এবং স্বৈরাচারের দোসরদের বিচার না করা পর্যন্ত জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানার কথা বলছে।

এসময় আমিনুল হক বলেন,আমরাও দেশে পরিপূর্ণ ভাবে সংষ্কার চাই এবং স্বৈরাচার শেখ হাসিনাসহ তার দোসরদের বিচার চাই। স্বৈরাচারের বিচার প্রক্রিয়া এবং রাষ্ট্র সংষ্কারের সাথে বাংলাদেশে নির্বাচনের কোন সম্পর্ক থাকতে পারেনা। কারন নির্বাচন হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া।

আজ শনিবার (০৮ মার্চ) মিরপুর এমডিসি স্কুল এন্ড কলেজ মাঠে পল্লবী রুপনগর থানার শহীদ গুম পরিবার,ওলামা,শিক্ষক সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন,অন্তবর্তীকালীন সরকারের ৬ মাস হতে চলেছে। এখনো পর্যন্ত সাধারণ জনগণের মধ্যে আতংক বিরাজ করছে। বাংলাদেশে এখন পর্যন্ত কোন স্থিতিশীল অবস্থা তৈরি হয়নি।

আমিনুল হক এসময় অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন,আপনারা দ্রুত একটা জাতীয় নির্বাচন দিন। নির্বাচনের মাধ্যমেই দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। জনগণের সরকারই পারবে দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে এবং স্বৈরাচারের বিচার ও পরিপূর্ণভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংষ্কার করতে।

এসময় বিএনপির এই নেতা বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরে এসেও আমরা জনগণের কাঙ্খিত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারিনি। স্বাধীনতার মূলমন্ত্র,স্তম্ভ, ঘোষণাপত্র কোন কিছুই আজ পর্যন্ত আমরা বাস্তবায়ন করতে পারিনি।

এসময় তিনি আরও বলেন, দীর্ঘ গত ১৭ বছরের ভয়াবহ স্বৈরাচার ফ্যাসিষ্ট মুক্ত বাংলাদেশে আমরা চাই বাংলাদেশের স্বাধীনতার ৫৩ বছর পর এসে আমাদের রাজনীতির একটা শক্ত স্তম্ভ ও পরিচ্ছন্ন রাজনীতির পরিবেশ তৈরি হউক।

এসময় বিএনপির এই নেতা বলেন, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা যখন সুন্দর বাংলাদেশ গড়ার নতুন স্বপ্ন দেখছি,ঠিক তখনি আমরা বিভিন্ন মহল থেকে কিছু কিছু ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। জনগণ কোন ষড়যন্ত্রই সফল হতে দিবে না।

সিটি ক্লাবের সভাপতি তারিক আল মামুনের সভাপতিত্বে এবং পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হোসাইন খান ও যুগ্ম আহবায়ক মোকছেদুর রহমান আবির এর যৌথ সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মোস্তফা জামান,যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন,এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি,এ বি এম এ রাজ্জাক (দপ্তর),আক্তার হোসেন,গাজী রেজাউনুল হোসেন রিয়াজ,তুহিরুল ইসলাম তুহিন,এম কফিল উদ্দিন আহমেদ,আফাজ উদ্দিন,হাজী মোঃ ইউসুফ,শাহ আলম,মাহাবুবুল আলম মন্টু,মহানগর সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার,আলী আকবর আলী, জাহাঙ্গীর মোল্লা,রেজাউর রহমান ফাহিম,আবুল হোসেন আব্দুল, আশরাফুজাহান জাহান,হাফিজুল হাসান শুভ্র,শামীম পারভেজ,সালাম সরকার, মাহাবুবুল হক ভূঁইয়া শাহিন,সাজ্জাদ হোসেন মোল্লা,নাসির উদ্দিন,নুরুল হুদা ভূঁইয়া,মোতালেব হোসেন রতন,রফিকুল ইসলাম খান,এম এস আহমাদ আলী, ইব্রাহিম খলিল (সহ-দপ্তর),জাহেদ পারভেজ চৌধুরী,তাসলিমা রিতা, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব মহসীন সিদ্দিকী রনী, রুপনগর থানা বিএনপি আহবায়ক জহিরুল হক,যুগ্ম আহবায়ক ইন্জিঃ মজিবুল হক,আলী আহমেদ রাজু,শেখ হাবিবুর রহমান হাবিব,পল্লবী থানা যুবদলের সভাপতি হাজী নূর সালাম, বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ মোঃ নজরুল ইসলাম, রুপনগর আবাসিক কল্যান সমিতির সভাপতি মোঃ শাহ আলম মোল্লা,স্কুলের শিক্ষকদের মধ্যে খালেকুজ্জামান জুয়েল,মোঃ শহিদ উল্লাহ, এস এম বোরহান উদ্দিন, মোস্তফা কামাল খোশনবীস,তাবলীগ এর আমীর নূরুল আমিন, মাওলানা মাওলানা আবদুল বাতেন, মাওলানা নাসির উল্লাহ, মাওলানা আবুল কালাম,আতাউর রহমান,মোঃ সায়েম। এছাড়াও গুমের শিকার পল্লবী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নূর আলম,তরিকুল ইসলাম তারা ও বৈষম্য আন্দোলনে শহীদ শাকিল,লিটন হাসান,মকবুল হোসেন,জাহিদুল ইসলাম রাসেল,আসিব ইকবাল,আনোয়ার হোসেন এর পরিবারের সদস্যগন উপস্থিত ছিলেন।

বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শায়খুল হাদীস মাওলানা আশিকুর রহমান কাসেমী।

রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    মহাখালী ও গুলশান-বনানী পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আখড়া ধ্বংস করব: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

    শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজারহাট সদর ইউনিয়নের বিভিন্ন দুর্গামন্দিরে গাছ বিতরণ

    জনবান্ধব ও দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিতে ৭১ পুরানা পল্টন, ঢাকায় উদ্বোধন হলো ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’

    লালমনিরহাটে শ্রেষ্ঠ যুব সংগঠনদের অনুদানের চেক বিতরণ

    মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

    পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    ডিসি সড়কে মাল বোঝাই ট্রাকের সাথে ইজিবাইকের সংঘর্ঘে একই পরিবারের ৩জনসহ ৫ জন নিহত

    ঢাকা-৬-এ মাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, আটক ৬

    বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু, এমপি

    দেশের একমাত্র প্রস্তাবিত কুড়িগ্রাম বালু গবেষণা ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নিয়ে বিভ্রান্তি!

    সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    বনানী পূজামণ্ডপ পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি

    দেশে আরও চারজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে:চলতি বছর ডেঙ্গুতে ৩৩৫ জন রোগীর মৃত্যু

    পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড

    মিরপুর সরকারি আবাসনের কমিটি নিয়ে বিরোধ: সংবাদ প্রকাশের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক

    সম্প্রীতির মেলবন্ধন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে পাহাড়ি জনগোষ্ঠীর ভূমিকা অপরিসীম: সাচিং প্রু

    সখিপুরের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন

    নড়াইলে মোটর সাইকেলের ধাক্কায় মুক্তা রানী বিশ্বাসের মৃত্যু

    প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান তিন পার্বত্য জেলায়: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

    প্রধানমন্ত্রীর কার্যালয়সংলগ্ন সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর

    ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার শুণ্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন

    শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে: হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

    সরকারের অর্থায়নে প্রকল্প কাজের প্রতি জবাবদিহিতা থাকতে হবে-পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    আশুলিয়ায় ট্রাস্ট্রের সম্পত্তি দখল বানিজ্যে বাধা দেওয়ায় হামলা মামলার শিকার ট্রাস্ট্র দাতার উত্তরাধীকাররা।

    আসন্ন দূর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র পর্যবেক্ষণ কমিটি’র সভা অনুষ্ঠিত

    কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা: ৫৬৭টি মণ্ডপে নির্বিঘ্নে দুর্গোৎসব পালনের প্রস্তুতি

    চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা, ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ পুলিশের নতুন মাইলফলক

    রাজশাহী বিভাগের কৃতি কর্মকর্তাদের এই পদোন্নতি কেবল তাঁদের ব্যক্তিগত সাফল্য নয়, এটি বৃহত্তর রাজশাহীবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়: ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু

    রাজধানীতে যারা চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে তাদের একটি তালিকা প্রস্তুত করেছে সরকারের গোয়েন্দা বিভাগ: তালিকায় ৫৪৫ জনের নাম রয়েছে


    • মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৪২
      সূর্যোদয়ভোর ৬:৫৮
      যোহরদুপুর ১২:৪৩
      আছরবিকাল ৪:০১
      মাগরিবসন্ধ্যা ৬:২৮
      এশা রাত ৭:৪৪
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ নিউজ এখন ( www.newsekhon.com )
    নিউজ এখন মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।