আজ | | | |

শিরোনাম :

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত: আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রীসভার বৈঠক অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে বিএনপির নেতারা আলোচনার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই করবেন: ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট স্থাপন ও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে বিধিমালা, ২০২২ সংশোধন করেছে সরকার। ঢাকা মহানগর উত্তরের আহবায়ক কমিটি ঘোষণা : প্রশাসক মিল্টনকে আহ্বায়ক , ঢাকা ১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর সদস্য সচিব পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন ডিজিটাল অর্থনীতিতে অবদান রাখতে বিশ্ববিদ্যালয়গুলোকে প্রস্তুত করা হচ্ছে: ইউজিসি সদস্য ড. মামুন পল্লবীতে ১২টি স্পোর্টিং ক্লাব ও একাডেমি উদ্বোধন, মাঠ ও খেলাধুলার পরিবেশ গড়ার ঘোষণা আমিনুল হকের জাপানে চারদিনের সফল সফর শেষ করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 

প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প, ৪০০ জনকে চিকিৎসাসেবা

প্রকাশ: 27 October, 2026 3:18 pm

নিজস্ব প্রতিবেদক:৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে জাতীয়তাবাদী যুবদল। ক্যাম্পে রক্তদান কর্মসূচির পাশাপাশি সাধারণ মানুষকে বিনামূল্যে ওষুধ, চিকিৎসাসেবা ও স্বাস্থ্যপরামর্শ দেওয়া হয়। এ সময় প্রায় ৪০০ মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। মেডিকেল ক্যাম্পে ১৫ জনের বেশি বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। মেডিকেল ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুবদলের সহসভাপতি অধ্যাপক ডা. লোহানি মোহাম্মদ তাইজুল ইসলাম।

ডা. লোহানি বলেন, প্রতিষ্ঠার পর থেকে গণতন্ত্র ও জনগণের মৌলিক অধিকারের পক্ষে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে যুবদল সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে। একই সঙ্গে বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে সংগঠনটি। সেই ধারাবাহিকতায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচির আয়োজন করেছে।

তিনি বলেন, সমাজের দরিদ্র জনগোষ্ঠীর অনেকেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান না। তাদের উন্নত চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ দেওয়ার লক্ষ্যেই এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। পাশাপাশি ডেঙ্গুতে আক্রান্ত জটিল রোগীদের রক্ত, প্লাটিলেট ও প্লাজমার প্রয়োজন বিবেচনায় নিয়ে রক্ত সংগ্রহের জন্য ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। যুবদলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন। ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসাসেবা দিচ্ছেন এবং রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।

ডা. লোহানি বলেন, যুবদল শুধু আন্দোলন-সংগ্রামের মধ্যেই নিজেদের কার্যক্রম সীমাবদ্ধ রাখতে চায় না। দেশের উন্নয়ন, মাদকের বিরুদ্ধে যুদ্ধসহ বিভিন্ন সংকট মোকাবিলায়ও ভূমিকা রাখতে চায় সংগঠনটি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিবছর এ ধরনের কর্মসূচি আয়োজনের চেষ্টা করা হয়। শুধু কেন্দ্রীয় পর্যায়েই নয়, বিভিন্ন জেলা পর্যায়েও চিকিৎসাসেবা ও রক্তদানের কর্মসূচি পরিচালনা করা হয়।

ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, আরও বেশি চিকিৎসককে সম্পৃক্ত করা এবং প্রশিক্ষিত জনবল তৈরি করা গেলে এ ধরনের কার্যক্রম ওয়ার্ড পর্যায়েও চালু করা সম্ভব হবে। সে লক্ষ্যেই কাজ করার পরিকল্পনা রয়েছে।

রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

    রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত: আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

    সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রীসভার বৈঠক অনুষ্ঠিত

    স্থানীয় নির্বাচনে বিএনপির নেতারা আলোচনার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই করবেন: ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী

    সখিপুরে মাদক মামলায় গ্রেপ্তার ৪

    ইশরাকের অভিযানের পর বদলে যাচ্ছে গেন্ডারিয়ার ঘুণ্টিঘর, তৈরি হচ্ছে ২৬ ফুট সড়ক

    মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট স্থাপন ও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে বিধিমালা, ২০২২ সংশোধন করেছে সরকার।

    আশুলিয়া শিল্পাঞ্চল উত্তপ্ত, শ্রমিকদের নুন্যতম মুজুরী ৩০ হাজারের দাবীতে বিক্ষোভ

    ঢাকা মহানগর উত্তরের আহবায়ক কমিটি ঘোষণা : প্রশাসক মিল্টনকে আহ্বায়ক , ঢাকা ১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর সদস্য সচিব

    নীতিগত বিচ্যুতির অভিযোগ তুলে কুড়িগ্রাম জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

    পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন

    মাদক ও কিশোরগ্যাং নির্মূলে উত্তরায় আলোচনা সভা:মাদক ব্যবসা বন্ধ না করলে এলাকা ছাড়ার হুঁশিয়ারি দিলেন বিএনপি নেতা আব্দুস সালাম সরকার

    সখিপুরে বিভিন্ন প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    কুড়িগ্রামে দুই দিনব্যাপী ভাওয়াইয়া উৎসব অনুষ্ঠিত

    উত্তরখান থানা এলাকা থেকে ৪টি বিদেশি পিস্তল, ৮টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলিসহ ‘কিলার শিবুলু’ (৪০) নামের এক শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসএআরবি-১

    ডিজিটাল অর্থনীতিতে অবদান রাখতে বিশ্ববিদ্যালয়গুলোকে প্রস্তুত করা হচ্ছে: ইউজিসি সদস্য ড. মামুন

    মির্জাপুরে নদী থেকে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার: মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

    পল্লবীতে ১২টি স্পোর্টিং ক্লাব ও একাডেমি উদ্বোধন, মাঠ ও খেলাধুলার পরিবেশ গড়ার ঘোষণা আমিনুল হকের

    লালমনিরহাটে বন্যা আশ্রয়কেন্দ্র কাম বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

    নড়াইলে পুলিশের অভিযানে ইজিবাইক চোরচক্রের সক্রিয় তিন সদস্য গ্রেপ্তার

    লালমনিরহাটে নোঙ্গর ট্রাস্টের উদ্যোগে তিস্তা নদী শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    জাপানে চারদিনের সফল সফর শেষ করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি- জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

    তুরাগে স্বামীর হাতে স্ত্রী খুন: ঘাতক স্বামী আটক রক্তমাখা ছুরি উদ্ধার

    সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত ও সামাজিক উদ্যোগের আহ্বান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের

    লালমনিরহাটে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তাবিষয়ক আলোচনা সভা

    জাতীয়তাবাদী শক্তিকে নস্যাৎ করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে -মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    নওগাঁর পত্নীতলায় ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা

    ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দীন আহমদের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে দুই দিনব্যাপী ভাওয়াইয়া উৎসব

    যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ 


    • মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৪৮
      সূর্যোদয়ভোর ৭:০৫
      যোহরদুপুর ১২:৪২
      আছরবিকাল ৩:৫৫
      মাগরিবসন্ধ্যা ৬:১৮
      এশা রাত ৭:৩৫
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ নিউজ এখন ( www.newsekhon.com )
    নিউজ এখন মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।