আজ | | | |

শিরোনাম :

মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট স্থাপন ও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে বিধিমালা, ২০২২ সংশোধন করেছে সরকার। ঢাকা মহানগর উত্তরের আহবায়ক কমিটি ঘোষণা : প্রশাসক মিল্টনকে আহ্বায়ক , ঢাকা ১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর সদস্য সচিব পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন ডিজিটাল অর্থনীতিতে অবদান রাখতে বিশ্ববিদ্যালয়গুলোকে প্রস্তুত করা হচ্ছে: ইউজিসি সদস্য ড. মামুন পল্লবীতে ১২টি স্পোর্টিং ক্লাব ও একাডেমি উদ্বোধন, মাঠ ও খেলাধুলার পরিবেশ গড়ার ঘোষণা আমিনুল হকের জাপানে চারদিনের সফল সফর শেষ করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান  ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি- জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে আইন প্রণয়ন ও বাস্তবায়নের ওপর জোর দিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি- জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

প্রকাশ: 28 October, 2026 3:48 pm

জালাল আহমদ এবং জাকির মোস্তাফিজ , ঠাকুরগাঁও থেকে:-ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী উপজেলা) আসনের উপনির্বাচনে আগামীকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে।নির্বাচনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে আভাস মিলেছে। তবে জয়-পরাজয়ের নিয়ামক হতে পারে হিন্দু সম্প্রদায়ের ভোট।

জানা গেছে,চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তৎকালীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় নির্বাচন কমিশন (ইসি) ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করেছে।শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী উপজেলা) আসনের উপনির্বাচনে আগামীকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে।

আসনটিতে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন (ধানের শীষ) ও ১১-দলীয় জোট-সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনের (দাঁড়িপাল্লা) মধ্যে হবে বলে আলোচনা রয়েছে।বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন অতীতে জেলা বিএনপির সহসভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে থাকা ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আসনটিতে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৪৭৫ জন, নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৫৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন।তাঁদের মধ্যে ১ লাখ ৩০ হাজারের বেশি হিন্দু ভোটার রয়েছেন। শহরের চায়ের দোকান থেকে পাড়া-মহল্লায় ভোটের সম্ভাব্য ফল নিয়ে চলছে আলোচনা। বিশেষ করে হিন্দু-অধ্যুষিত এলাকাগুলোর ভোট কোন প্রার্থীর দিকে যায়, তা নিয়ে আগ্রহ রয়েছে রাজনৈতিক মহলে।

সদরের ধন্দগাঁও ও পূর্ব বেগুনবাড়ি বিডি প্রাথমিক বিদ্যালয় এলাকার মতো হিন্দু-অধ্যুষিত কেন্দ্রগুলোতে আগের নির্বাচনে বিএনপির উল্লেখযোগ্য ভোট ছিল বলে স্থানীয় পর্যায়ে আলোচনা রয়েছে। এবার সেই সমর্থন ধরে রাখার চেষ্টা করছে দলটি। অন্যদিকে, এসব এলাকায় নিজেদের অবস্থান শক্ত করতে প্রচার চালিয়েছে জামায়াতে ইসলামীও। দুই প্রার্থীর পক্ষ থেকেই হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করা ও তাদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।

বাবা এবং ভাইয়ের পদাঙ্ক অনুসরণ করেই সংসদে যেতে চান মির্জা ফয়সাল আমিন :

বৃটিশ আমল থেকেই “রাজনৈতিক পরিবার” হিসেবে ঠাকুরগাঁও জেলার মানুষের কাছে অত্যন্ত পরিচিত “মির্জা পরিবার”। ঠাকুরগাঁও পৌরসভায় দীর্ঘ ১৭ বছর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন মির্জা ফয়সাল আমিনের বাবা মির্জা রুহুল আমিন। তিনি পাকিস্তান এবং স্বাধীন বাংলাদেশে একাধিক বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরশাদের আমলে তিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

মির্জা রুহুল আমিনের জীবদ্দশায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারি চাকরি ছেড়ে ঠাকুরগাঁও পৌরসভার মেয়র পদে নির্বাচিত হওয়ার মধ্য দিয়েই ১৯৮৮ সালে সক্রিয় রাজনীতিতে পদার্পণ করেন। বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মেয়র, এমপি এবং মন্ত্রীর দায়িত্ব পালন শেষে এখন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

মির্জা ফয়সাল আমিন ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়র। আওয়ামী লীগের আমলেই তিনি ২০১৫ সালের ডিসেম্বরে ঠাকুরগাঁও পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছিলেন।দলীয় মনোনয়ন নিয়ে তিনিও পৌর ভবন থেকে বাবা এবং বড়ভাইয়ের পদাঙ্ক অনুসরণ করেই সংসদে যেতে চান। মির্জা ফয়সাল আমিন সংসদ ভবনে যাওয়ার ভাগ্য নির্ধারণ হবে আগামীকালের নির্বাচনে।

বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন তাঁর বড় ভাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সময়কার উন্নয়ন উদ্যোগের প্রসঙ্গ তুলে ধরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, হাসপাতাল সম্প্রসারণ, বন্ধ বিমানবন্দর চালু এবং ইপিজেড স্থাপনের পরিকল্পনা বাস্তবায়নের কথা উল্লেখ করে ধানের শীষ প্রতীকে ভোট চান তিনি।

জীবন্ত শহীদ খ‍্যাত শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন যেভাবে এমপি নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে :

রাজশাহী বিশ্ববিদ্যালয় কে বলা হয় শিবিরের অপ্রতিরোধ্য ঘাঁটি। ছাত্রশিবিরের চরম দুঃসময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন শেষে শিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হন ঠাকুরগাঁওয়ের সন্তান দেলোয়ার হোসেন।তিনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় প্রতিবাদে এবং বিএনপি- জামায়াত জোটের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে সাহসী ভূমিকা পালন করার কারণে দেলোয়ার হোসেন কে আটক করে পুলিশ হেফাজতে নির্যাতন ও নিপীড়নের শিকার হওয়ায় “জীবন্ত শহীদ” হিসেবে খ্যাতি লাভ করেন । তিনি দীর্ঘ ৫ বছরের বেশি সময় ধরে রাজনৈতিক মামলায় কারাগারে বন্দী ছিলেন। তার এই দীর্ঘ রাজনৈতিক ত‍্যাগের কারণে তিনি সারাদেশেই পরিণত তরুণদের আইকন হিসেবে।দেলাওয়ার হোসেনের ছোটভাই আলমগীর হোসেন ঠাকুরগাঁও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন বলে রাজনৈতিক পরিবার হিসেবে পরিচিতি রয়েছে তাদের।

জামায়াত ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন নির্বাচিত হলে উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবেন বলে জানিয়েছেন।সরকারের উন্নয়ন বরাদ্দের পাশাপাশি ব‍্যক্তিগত উদ্যোগে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তৎকালীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।ওই নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে ভোট করেছিলেন দেলাওয়ার হোসেন। তিনি প্রায় ৯৭ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে।

জেলা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— বিএনপির মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের ডা. খাদেমুল ইসলাম (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

এই আসনের নির্বাচনে মোট ভোটকেন্দ্র ১৮৫টি এবং ভোটকক্ষ ৯৮৯টি। ভোটগ্রহণে প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তা মিলিয়ে মোট ৩ হাজার ১৫২ জন দায়িত্ব পালন করবেন।

আজ ২৮ অক্টোবর(২০২৬) বুধবার রাতে বিএনপির প্রার্থী মির্জা ফয়সাল আমিন এবং জামায়াত ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে একে অপরের বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ করেন।

জাতীয় নির্বাচনী সংবাদ প্রধান খবর রংপুর

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    ইশরাকের অভিযানের পর বদলে যাচ্ছে গেন্ডারিয়ার ঘুণ্টিঘর, তৈরি হচ্ছে ২৬ ফুট সড়ক

    মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট স্থাপন ও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে বিধিমালা, ২০২২ সংশোধন করেছে সরকার।

    আশুলিয়া শিল্পাঞ্চল উত্তপ্ত, শ্রমিকদের নুন্যতম মুজুরী ৩০ হাজারের দাবীতে বিক্ষোভ

    ঢাকা মহানগর উত্তরের আহবায়ক কমিটি ঘোষণা : প্রশাসক মিল্টনকে আহ্বায়ক , ঢাকা ১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর সদস্য সচিব

    নীতিগত বিচ্যুতির অভিযোগ তুলে কুড়িগ্রাম জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

    পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন

    মাদক ও কিশোরগ্যাং নির্মূলে উত্তরায় আলোচনা সভা:মাদক ব্যবসা বন্ধ না করলে এলাকা ছাড়ার হুঁশিয়ারি দিলেন বিএনপি নেতা আব্দুস সালাম সরকার

    সখিপুরে বিভিন্ন প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    কুড়িগ্রামে দুই দিনব্যাপী ভাওয়াইয়া উৎসব অনুষ্ঠিত

    উত্তরখান থানা এলাকা থেকে ৪টি বিদেশি পিস্তল, ৮টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলিসহ ‘কিলার শিবুলু’ (৪০) নামের এক শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসএআরবি-১

    ডিজিটাল অর্থনীতিতে অবদান রাখতে বিশ্ববিদ্যালয়গুলোকে প্রস্তুত করা হচ্ছে: ইউজিসি সদস্য ড. মামুন

    মির্জাপুরে নদী থেকে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার: মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

    পল্লবীতে ১২টি স্পোর্টিং ক্লাব ও একাডেমি উদ্বোধন, মাঠ ও খেলাধুলার পরিবেশ গড়ার ঘোষণা আমিনুল হকের

    লালমনিরহাটে বন্যা আশ্রয়কেন্দ্র কাম বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

    নড়াইলে পুলিশের অভিযানে ইজিবাইক চোরচক্রের সক্রিয় তিন সদস্য গ্রেপ্তার

    লালমনিরহাটে নোঙ্গর ট্রাস্টের উদ্যোগে তিস্তা নদী শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    জাপানে চারদিনের সফল সফর শেষ করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি- জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

    তুরাগে স্বামীর হাতে স্ত্রী খুন: ঘাতক স্বামী আটক রক্তমাখা ছুরি উদ্ধার

    সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত ও সামাজিক উদ্যোগের আহ্বান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের

    লালমনিরহাটে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তাবিষয়ক আলোচনা সভা

    জাতীয়তাবাদী শক্তিকে নস্যাৎ করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে -মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    নওগাঁর পত্নীতলায় ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা

    ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দীন আহমদের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে দুই দিনব্যাপী ভাওয়াইয়া উৎসব

    যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ 

    খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে আইন প্রণয়ন ও বাস্তবায়নের ওপর জোর দিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

    যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শিমুল আহম্মেদের নেতৃত্বে ব্যাপক শোডাউন

    আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    মাদক ও অবক্ষয় রোধে খেলাধুলার বিকল্প নেই—পার্বত্যমন্ত্রী সাচিং প্রু


    • সোমবার, ২ নভেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৪৮
      সূর্যোদয়ভোর ৭:০৫
      যোহরদুপুর ১২:৪২
      আছরবিকাল ৩:৫৫
      মাগরিবসন্ধ্যা ৬:১৯
      এশা রাত ৭:৩৬
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ নিউজ এখন ( www.newsekhon.com )
    নিউজ এখন মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।