আজ | | | |

শিরোনাম :

মহাখালী ও গুলশান-বনানী পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বনানী পূজামণ্ডপ পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি দেশে আরও চারজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে:চলতি বছর ডেঙ্গুতে ৩৩৫ জন রোগীর মৃত্যু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার শুণ্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন সরকারের অর্থায়নে প্রকল্প কাজের প্রতি জবাবদিহিতা থাকতে হবে-পার্বত্য মন্ত্রী সাচিং প্রু চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা, ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ পুলিশের নতুন মাইলফলক সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে:রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে

সৌদি আরবের জেদ্দায় পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন এর সাথে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

প্রকাশ: 8 March, 2025 5:58 pm

বাংলাদেশের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা জনাব মোঃ তৌহিদ হোসেন ০৭ মার্চ ২০২৫ তারিখে সৌদি আরবের জেদ্দায় অবস্থিত ওআইসি সদর দপ্তরে ওআইসি সদস্য রাষ্ট্রসমূহের পররাষ্ট্রমন্ত্রী পরিষদের অসাধারণ বৈঠকে যোগদানের লক্ষ্যে জেদ্দা সফর করেন। মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা ৭ মার্চ ২০২৫ তারিখে জেদ্দায় কুয়েতের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ আলী আল-ইয়াহিয়ার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। উল্লেখ্য যে, কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

দ্বিপাক্ষিক এই বৈঠকে বাংলাদেশ ও কুয়েতের সম্পর্ক জোরদারকরণসহ বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, কর্মসংস্থান, বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত নতুন পথ অন্বেষণের উপর আলোকপাত করা হয়। বৈঠককালে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা ন্যায্য খরচে বাংলাদেশে বিশ্বমানের চিকিৎসা প্রদানের নিমিত্তে একটি মেডিকেল সিটি প্রতিষ্ঠা তথা স্বাস্থ্যসেবা খাতে কুয়েতি বিনিয়োগের আহ্বান জানান। এছাড়াও, তিনি সৌদি আরবের প্রস্তাবিত মূল্যের অনুরূপ সরকারীভাবে (জি২জি ভিত্তিতে) কুয়েত থেকে তেল আমদানি করার জন্য বাংলাদেশ সরকারের অভিপ্রায় ব্যক্ত করেন। মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা জ্বালানি অবকাঠামো, বিশেষ করে বাংলাদেশে তেল শোধনাগার স্থাপন ও আধুনিকীকরণে কুয়েতের বিনিয়োগ কামনা করেন।

কুয়েতের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতকালে বাংলাদেশের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা ‘লা মানা’ প্রথা বাতিলের জন্য মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আলী আল-ইয়াহিয়া এর ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করেন। মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন যে, বাংলাদেশ হতে দক্ষ ও পেশাদার মানবসম্পদ কুয়েতে প্রেরণ এবং দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য প্রসারের প্রধানতম প্রতিবন্ধকতা হচ্ছে এই ‘লা মানা’ প্রথা। এছাড়াও তিনি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে নিয়মিত বিরতিতে ‘ফরেন অফিস কন্সাল্টেশন’ এবং ‘যৌথ কমিশন সভা’ আয়োজনের উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তাঁরা পারস্পরিক রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির জন্য উচ্চ-পর্যায়ের সফর বিনিময় বৃদ্ধির উপরও জোর দেন।

বাংলাদেশের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা এবং কুয়েতের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী উভয়েই অভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধের উপর নির্মিত বাংলাদেশ ও কুয়েতের ঐতিহাসিক সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং এই সাক্ষাতের ইতিবাচক ফলাফল সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেন। সর্বশেষে তাঁরা দুই দেশের শান্তি, সমৃদ্ধি এবং পারস্পরিক উন্নয়নের জন্য অভিন্ন দৃষ্টিভঙ্গির বিষয়টি পুনর্ব্যক্ত করেন।

এক্সক্লুসিভ জাতীয় প্রধান খবর প্রবাসের সংবাদ প্রশাসন

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    বাসায় মাদকের কারবার:অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে ওএসডি করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে

    সখিপুরে ২৪ দিন পর নিখোঁজ কিশোরের দেহাবশেষ উদ্ধার:পুলিশের বিরুদ্ধে গাফিলতি ও অসদাচরনের অভিযোগ মায়ের

    কক্সবাজারে দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর শারদীয় শুভেচ্ছা পৌঁছালেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু: পর্যটক ও পূজার্থীদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

    মহাখালী ও গুলশান-বনানী পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আখড়া ধ্বংস করব: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

    শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজারহাট সদর ইউনিয়নের বিভিন্ন দুর্গামন্দিরে গাছ বিতরণ

    জনবান্ধব ও দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিতে ৭১ পুরানা পল্টন, ঢাকায় উদ্বোধন হলো ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’

    লালমনিরহাটে শ্রেষ্ঠ যুব সংগঠনদের অনুদানের চেক বিতরণ

    মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

    পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    ডিসি সড়কে মাল বোঝাই ট্রাকের সাথে ইজিবাইকের সংঘর্ঘে একই পরিবারের ৩জনসহ ৫ জন নিহত

    ঢাকা-৬-এ মাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, আটক ৬

    বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু, এমপি

    দেশের একমাত্র প্রস্তাবিত কুড়িগ্রাম বালু গবেষণা ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নিয়ে বিভ্রান্তি!

    সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    বনানী পূজামণ্ডপ পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি

    দেশে আরও চারজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে:চলতি বছর ডেঙ্গুতে ৩৩৫ জন রোগীর মৃত্যু

    পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড

    মিরপুর সরকারি আবাসনের কমিটি নিয়ে বিরোধ: সংবাদ প্রকাশের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক

    সম্প্রীতির মেলবন্ধন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে পাহাড়ি জনগোষ্ঠীর ভূমিকা অপরিসীম: সাচিং প্রু

    সখিপুরের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন

    নড়াইলে মোটর সাইকেলের ধাক্কায় মুক্তা রানী বিশ্বাসের মৃত্যু

    প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান তিন পার্বত্য জেলায়: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

    প্রধানমন্ত্রীর কার্যালয়সংলগ্ন সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর

    ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার শুণ্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন

    শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে: হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

    সরকারের অর্থায়নে প্রকল্প কাজের প্রতি জবাবদিহিতা থাকতে হবে-পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    আশুলিয়ায় ট্রাস্ট্রের সম্পত্তি দখল বানিজ্যে বাধা দেওয়ায় হামলা মামলার শিকার ট্রাস্ট্র দাতার উত্তরাধীকাররা।

    আসন্ন দূর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র পর্যবেক্ষণ কমিটি’র সভা অনুষ্ঠিত

    কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা: ৫৬৭টি মণ্ডপে নির্বিঘ্নে দুর্গোৎসব পালনের প্রস্তুতি


    • বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৪৩
      সূর্যোদয়ভোর ৬:৫৮
      যোহরদুপুর ১২:৪৩
      আছরবিকাল ৪:০১
      মাগরিবসন্ধ্যা ৬:২৮
      এশা রাত ৭:৪৩
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ নিউজ এখন ( www.newsekhon.com )
    নিউজ এখন মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।