আজ সোমবার | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ |২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি | দুপুর ২:৩৯

শিরোনাম :

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: স্থানীয় সরকার মন্ত্রী কক্সবাজারে নবগঠিত মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি, যতক্ষণ আমাদের প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্য কাজ করে যাব শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬ প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী ডেপুটি স্পীকার এর নেতৃত্বাধীন সংসদীয় দলের ঢাকায় প্রত‍্যাবর্তন দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: স্থানীয় সরকার মন্ত্রী বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গণতান্ত্রিক অধিকার ও জবাবদিহিতার বাংলাদেশ গড়তে চান হাবিব

প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২৫ ৫:৫২ অপরাহ্ণ

গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহিতা এবং সবার জন্য একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা-৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব।

মঙ্গলবার ২৩ ডিসেম্বর রাজধানীর মাদারটেক আদর্শ পাড়া এলাকাবাসীর আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

হাবিব বলেন, “আমরা এমন একটি দেশ চাই, যে দেশটি সবার হবে। অনেক ত্যাগের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি মানচিত্র পেয়েছি, পতাকা পেয়েছি। কিন্তু জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত না হলে এই অর্জনের পূর্ণতা আসে না।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত না হলে জনপ্রতিনিধিদের জনগণের কাছে জবাবদিহিতা থাকে না। আর জবাবদিহিতা না থাকলে জনগণের গণতান্ত্রিক অধিকার খর্ব হয়। এ কারণেই তিনি একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চান, যেখানে জনগণ তাদের প্রকৃত প্রতিনিধি নির্বাচন করতে পারবে।

তিনি এলাকায় আন্দোলন-সংগ্রামে নিহত ও প্রয়াত নেতাকর্মী এবং মুরুব্বিদের স্মরণ করেন। তিনি বলেন, “এই পথে চলতে গিয়ে আমরা অনেককে হারিয়েছি। আজ যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, এর পেছনে অনেক সহযোদ্ধার রক্ত, ঘাম ও ত্যাগ রয়েছে। আমি এটিকে কোনো পুরস্কার নয়, বরং একটি কঠিন দায়িত্ব হিসেবে দেখি।

নিজের রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে হাবিবুর রশিদ হাবিব বলেন, তিনি ছাত্রদল ও বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং রাজনৈতিক কারণে দীর্ঘ সময় কারাবরণ করেছেন। তবে তিনি কখনোই ব্যক্তিগত প্রতিহিংসা বা ক্ষমতার অপব্যবহারের রাজনীতিতে বিশ্বাস করেন না।

এলাকার সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা-৯ একটি জনবহুল ও অনুন্নত এলাকা। এখানে রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, নিরাপত্তা, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, কবরস্থানসহ নানা মৌলিক অবকাঠামোর ঘাটতি রয়েছে। সুযোগ পেলে এসব সমস্যা সমাধানে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশ্বাস দেন।

দলীয় অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার ভিত্তিতে আগামী দিনের বাংলাদেশ হবে ১৮ কোটি মানুষের বাংলাদেশ যেখানে থাকবে ভোটাধিকার, বাকস্বাধীনতা, আইনের শাসন ও নাগরিক নিরাপত্তা।

তিনি আরও বলেন, “যদি বিএনপি ক্ষমতায় আসে, দলীয় পরিচয়ে কেউ অন্যায় করলে তাকে আমি কোনো আশ্রয় দেব না। ইনশাআল্লাহ, অন্যায়কারীরা আমার কাছ থেকে প্রশ্রয় পাবে না।

জাতীয় কর্মসূচির কথা তুলে ধরে তিনি বনায়ন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ, কৃষকদের জন্য ফার্মার্স কার্ড, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা এবং সবার জন্য চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

তিনি বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বাধীনতার শহীদ ও সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

তিনি বলেন, “ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ এই আদর্শ নিয়েই আমরা এগোতে চাই। আপনারা আমাকে যে স্নেহ ও ভালোবাসা দিয়েছেন, তা যেন আমি আজীবন ধরে রাখতে পারি এই দোয়া চাই।তিনি দেশ ও জাতির কল্যাণ কামনায় সকলের দোয়া কামনা করেন।

রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

    বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: স্থানীয় সরকার মন্ত্রী

    কক্সবাজারে নবগঠিত মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি, যতক্ষণ আমাদের প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্য কাজ করে যাব

    দেশের ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি

    শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী

    জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬

    সবুজ বাংলাদেশের স্বপ্ন-রাণীশংকৈলে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

    কুড়িগ্রামে বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী

    ডেপুটি স্পীকার এর নেতৃত্বাধীন সংসদীয় দলের ঢাকায় প্রত‍্যাবর্তন

    কক্সবাজারকে বিশ্বমঞ্চে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে — ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

    দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: স্থানীয় সরকার মন্ত্রী

    কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর।

    বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    দুবাই ভ্রমণে সুখবর: ৪৮ কর্মঘণ্টার মধ্যেই মিলবে পর্যটন ভিসা

    চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

    সংরক্ষিত নারী আসনের মাধ্যমে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে : মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    ঢাকা বিমানবন্দরে প্রায় ১ কোটি টাকার মূল্যে ৬০০ গ্রাম স্বর্ণালংকারসহ ৬ জন আটক করেছে এয়ারপোর্ট এপিবিএন

    ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিতকরণে কমিটি গঠনের সিদ্ধান্ত

    জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শেকৃবিতে বৃক্ষরোপন

    ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

    জেডআরএফ‘র বৃক্ষরোপণ কর্মসূচি ও বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

    রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: ডেথ রেফারেন্স হাইকোর্টে মামলা হাইকোর্টে পাঠানো হয়েছে

    পল্লবী থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে তথ্য-প্রযুক্তির সহায়তায় নীলফামারী জেলা থেকে উদ্ধার

    জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর ঢাকা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সখিপুরের মুসাররাত সানান রহমান

    মাহদী আমিনের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বৈঠক: কৃষি, পানি ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ


    • সোমবার, ১৫ জুন, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৪:৪৪
      সূর্যোদয়ভোর ৬:১১
      যোহরদুপুর ১২:৫৯
      আছরবিকাল ৪:১৭
      মাগরিবসন্ধ্যা ৭:৪৭
      এশা রাত ৯:১৪
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ নিউজ এখন ( www.newsekhon.com )
    নিউজ এখন মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।