আজ বুধবার | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |১৫ই রমজান, ১৪৪৭ হিজরি | বিকাল ৫:১১

গুলশানস্থ বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ-এর নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে ঐক্য পরিষদের নেতৃবৃন্দ দেশে গণতন্ত্রের মা, আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। এসময় তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে তাদের শোকবার্তা পৌঁছে দেন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-এর সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ-এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ এবং প্রেসিডিয়াম সদস্য কাজল দেবনাথ। আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিচালনা কমিটি-এর সভাপতি চিত্ত রঞ্জন মজুমদার ও সাধারণ সম্পাদক ডি. এন. চ্যাটার্জী। পাশাপাশি মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল।
বুধবার, ৪ মার্চ, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৬:০৩ |
| সূর্যোদয় | ভোর ৭:১৮ |
| যোহর | দুপুর ১:১০ |
| আছর | বিকাল ৪:৩২ |
| মাগরিব | সন্ধ্যা ৭:০৩ |
| এশা | রাত ৮:১৮ |