
নজররুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) পপ্রতিনিধি ঃ ঢাকার আশুলিয়ার বাইপাইল মৌজাস্থ ১.৫৪ একর নালিশি জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেন আশুলিয়া রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিবুল্লাহ আকন। এসময় উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা পুলিশ, ঢাকা উত্তর ডিবি পুলিশ, বিভিন্ন ইলেক্ট্রোনিক্স ও পিপ্রন্ট মিডিয়ার সংবাদ কর্মিরাসহ স্থানীয় জনসাধারণ।
বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতের আদেশ অনুযায়ী , বৃহস্পতিবার (১লা অক্টোবর) আশুলিয়ার বাইপাইল বগাবাড়ী বাজার সংলগ্ন এলাকায় ভূমি অপরাধ পপ্রতিরোধ ও পপ্রতিকার আইন, ২০২৩-এর ৮ ধারা এবং ভূমি অপরাধ পপ্রতিরোধ ও পপ্রতিকার বিধিমালা, ২০২৪-এর বিধি ৭(১) ও পরিশিষ্ট-৮ অনুযায়ী এ উচ্ছেদ কার্যক্রম সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিবুল্লাহ আকন পরিচালনা করেন। এসময় তিনি আশুলিয়ার বাইপাইল মৌজাস্থ, সিএস ও এসএ ৩২৩ দাগ, আরএস ২২০,৮৩২,৮৩০ দাগ, বিআরএস ৯০০২ নং দাগের ১.৫৪ একর নালিশি জমি পপ্রকৃত ভুমি মালিককে দখল বুঝিয়ে দিয়েছে । পপ্রকৃত মালিক গন হলেন, ফেরদাউস আরা রহমান, শারমিন রহমান, মাররুফ হাসান, শাহরিনা রহমান, মুনতাহা সামারা হাসান। এসময় সার্বিক সহযোগিতা করেছেন সার্ভেয়ার গোলাম মোর্শেদ, ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন খাঁনসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী। উচ্ছেদ অভিযানে যে কোন অপৃতিকর ঘঠনা এড়াতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পপ্রয়োজনীয় সংখ্যক আশুলিয়া থানা পুলিশ সদস্য, ঢাকা উত্তর ডিবি পুলিশ সদস্য সহ অন্যান্য আইন শৃংখলা বাহিনী মোতায়েন ছিলো।
আশুলিয়া রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিবুল্লাহ আকন বলেন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতের লিখিত আদেশ অনুযায়ী আইন মোতাবেক উচ্ছেদ অভিযান পরিচালনা করে ১.৫৪ একর নালিশি জমি পপ্রকৃত ভুমি মালিককে দখল বুঝিয়ে দেওয়া হয়েছে।
করে পপ্রকৃত মালিককে নালিশী সম্পত্তি আগামী ৩১ অক্টোবর অভিযান পরিচালনা করবে আশুলিয়া রাজস্ব সার্কেল। এ লক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পপ্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়েনের জন্য আশুলিয়া থানাকে চিঠি দিয়েছে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়।
সহকারী কমিশনার (ভূমি) আশুলিয়া রাজস্ব সার্কেল সূত্রে জানা যায়, ভূমি অপরাধ পপ্রতিরোধ ও পপ্রতিকার আইন, ২০২৩-এর ৮ ধারা এবং ভূমি অপরাধ পপ্রতিরোধ ও পপ্রতিকার বিধিমালা, ২০২৪-এর বিধি ৭(১) ও পরিশিষ্ট-৮ অনুযায়ী এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে।
কার্যালয়ের জারি করা এক পত্রে উল্লেখ করা হয়েছে, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতের আদেশ অনুযায়ী আগামী ৩১ অক্টোবর ২০২৬, সকাল ১১টায় আশুলিয়া উপজেলার বাইপাইল মৌজার জেএল নং-৪৮ এর অন্তর্ভুক্ত বিভিন্ন দাগভুক্ত মোট ১.২৪ একর জমিতে বিদ্যমান অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
উচ্ছেদ অভিযান চলাকালে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনে সহায়তার জন্য আশুলিয়া থানার ভারপপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পর্যাপ্ত পুলিশ ফোর্স সরেজমিনে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. মইনুল হক আকনের স্বাক্ষরিত চিঠির অনুলিপি জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তা এবং মামলার বাদী ও বিবাদীপক্ষের কাছে পাঠানো হয়েছে।
সরকারি সূত্র জানায়, আদালতের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৪২ |
| সূর্যোদয় | ভোর ৬:৫৭ |
| যোহর | দুপুর ১২:৪৩ |
| আছর | বিকাল ৪:০২ |
| মাগরিব | সন্ধ্যা ৬:২৯ |
| এশা | রাত ৭:৪৫ |