- প্রচ্ছদ
-
- রাজশাহী
- নওগাঁর পত্নীতলায় আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কারিতাসের সহায়তা বিতরণ
নওগাঁর পত্নীতলায় আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কারিতাসের সহায়তা বিতরণ
প্রকাশ: 15 June, 2026 2:13 pm
ব্রেলভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি – নওগাঁর পত্নীতলায় আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কারিতাসের সহায়তা বিতরণ করা হয়েছে।
সোমবার কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের আশা প্রকল্পের আয়োজনে উপজেলার মাটিন্দর ও পত্নীতলা ইউনিয়নের ৬০ জন আদিবাসী নারী পুরুষদের মাঝে বিভিন্ন গাছের চারা ৩৭৫টি, ছাগল, ভেড়া ৬ টি, ৪৬৫ টি হাঁসের বাচ্চা, ৩০ জনকে বস্তায় আদা, হলুদ বীজ ও হুইল চেয়ার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা পত্নীতলা হাসেনবেগপুর ধর্মপল্লীতে একটি গাছের চারা রোপণের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উক্ত মিশনের ফাদার ইনচার্জ রেভা. সুবল কুজুর, লক্ষনপুর মিশনের রেভা. ফাদার সেবাষ্টিয়ান দাংগ, মো: মোজাম্মেল হক এরিয়া ম্যানাজার, আদিবাসী পরিষদের সভাপতি সুবোধ উরাও, কোষাধ্যক্ষ বিপ্লব টপ্য, সম্পাদক বাসুদেব তিগ্যা, সভাপতিত্ব করেন আশা প্রকল্পের মাঠ কর্মকর্তা বলাই মারান্ডী প্রমূখ।