আজ বুধবার | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ |১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ৮:৩৯

ব্রেলভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধ -উত্তরাঞ্চলের দ্বীনি শিক্ষার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ নওগাঁর পত্নীতলার খলনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় প্রাক্তন শিক্ষার্থী পরিবারের আয়োজনে শনিবার দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান উক্ত মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মতিন সরকারের আহ্বানে প্রাক্তন ছাত্র মোসলেহ উদ্দীনের ডাকে খাইরুল, ইকবাল, মোসাদ্দেক সহ ব্যাচ ভিত্তিক ছাত্র লিডারদের নেতৃত্বে ১৯৯৯ থেকে বর্তমান অবধি ছাত্র ও শিক্ষকদের বর্ণাঢ্য ও প্রাণবন্ত এক মহা মিলন মেলা অনুষ্ঠিত হয়। এসময় প্রাক্তন অধ্যক্ষ ও শিক্ষকদের সম্মানে ক্রেস্ট প্রদান এবং প্রতিষ্ঠানটির প্রাক্তন সভাপতি ও শুভাকাঙ্ক্ষীগণ যারা পরলোক গমন করেছেন তাদের জন্য দোয়া ও আত্মার মাগফিরাত কামনা করা হয়।
উল্লেখ্য মাদ্রাসাটির প্রতিষ্ঠার দীর্ঘ প্রায় ৫৯ বছরের মধ্যে প্রথম এই পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার, ৩ জুন, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৪:৪৫ |
| সূর্যোদয় | ভোর ৬:১১ |
| যোহর | দুপুর ১২:৫৭ |
| আছর | বিকাল ৪:১৬ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৪২ |
| এশা | রাত ৯:০৯ |