
সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুর উপজেলায় কর্মরত তিন কর্মকর্তার বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।বিদায়ী কর্মকর্তারা হলেন—উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহানা পারভীন রুমি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাইদুর রহমান এবং সখিপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাদের সখিপুরে কর্মকালীন দায়িত্ব পালন, সেবামূলক কার্যক্রম ও বিভিন্ন ক্ষেত্রে তাঁদের অবদানের কথা স্মরণ করা হয়।
বক্তারা বলেন, কর্মকালীন সময়ে বিদায়ী কর্মকর্তারা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁদের কর্মদক্ষতা, সহযোগিতাপূর্ণ মনোভাব ও সেবামূলক কর্মকাণ্ড সখিপুরের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে।অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তারা সখিপুরে তাঁদের কর্মজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন এবং সহকর্মীসহ সখিপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।এ সময় তাঁদের নতুন কর্মস্থলে সফলতা, সুস্বাস্থ্য ও সুন্দর কর্মজীবন কামনা করা হয়।
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৪২ |
| সূর্যোদয় | ভোর ৬:৫৭ |
| যোহর | দুপুর ১২:৪৩ |
| আছর | বিকাল ৪:০২ |
| মাগরিব | সন্ধ্যা ৬:২৯ |
| এশা | রাত ৭:৪৫ |