আজ শুক্রবার | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি | রাত ১০:০৯

শিরোনাম :

মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী নির্বাচনী ম্যানিফেস্টোতে প্রত্যেক শ্রেণি-পেশার জন্যই আমরা কিছু না কিছু রেখেছি: জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আগামী বৈশাখ থেকে প্রতিটি জেলায় গ্রামীণ ক্রীড়া উৎসব: পল্টনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল বাংলাভাষী মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন:প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, হচ্ছে অত্যাধুনিক স্পোর্টস ভিলেজ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করাই আমাদের প্রতিটি সদস্যের একমাত্র এবং পবিত্র দায়িত্ব :সেনানিবাসের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার খুব শিগগিরই বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় উন্মুক্ত হবে :সংবাদ সম্মেলনে ধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। ‘স্বাধীনতার পর সংসদীয় ইতিহাসে এক অধিবেশনে এত বিপুল পরিমাণ বিল পাস বা অধ্যাদেশকে আইনে রূপান্তর করার নজির নেই:চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন ও সড়ক অবরোধ

বালিঘাটের আধিপত্য ঘিরে গুলিবর্ষণ, পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত এলাকা।

প্রকাশ: ২৪ জানুয়ারি, ২০২৬ ৫:২৫ অপরাহ্ণ

কুষ্টিয়া প্রতিনিধি :কুষ্টিয়ার সদর উপজেলার পৌর এলাকার যুগিয়া ১৫ নম্বর ওয়ার্ডে বালিঘাটকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবর্ষণ ও পাল্টাপাল্টি মামলার ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে। গুলিবর্ষণের ঘটনার পর নিরীহ স্থানীয় মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ দায়েরের অভিযোগ তুলে শনিবার দুপুর ১২টার দিকে যুগিয়া বাজার এলাকায় মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে স্থানীয় সর্বস্তরের জনগণ।

মানববন্ধনে অংশ নেওয়া কয়েক হাজার মানুষ অভিযোগ করেন, বালিঘাটের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত একটি সহিংস ঘটনার দায় চাপানো হচ্ছে সাধারণ মানুষের ওপর। অবিলম্বে দায়ের করা মামলা প্রত্যাহার না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধনের কারণে ওই সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

“আমি কোনো ঝামেলায় জড়িত ছিলাম না”
মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে গুলিবিদ্ধ হোটেল কর্মচারী কালাম জানান, ঘটনার রাতে আনুমানিক রাত ২টা থেকে আড়াইটার দিকে তিনি ওয়াশরুমে গেলে হঠাৎ বালিঘাট এলাকা থেকে তার দিকে গুলিবর্ষণ শুরু হয়।

তিনি বলেন, “আমি কোনো ঝামেলায় জড়িত ছিলাম না। হঠাৎ গুলি শুরু হলে দৌড়ে ঘরে ঢুকে পড়ি। পরে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসা নিই। আমার শরীরে এখনো একাধিক গুলি রয়েছে। কয়েকটি গুলি বের করা সম্ভব হয়েছে।”

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বশির এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান গোপীনাথপুর মৌজার নামে ইজারা নিয়ে অবৈধভাবে যুগিয়া বালিমহল ও শালদাও মৌজা থেকে প্রতিদিন বালি উত্তোলন করছে। এতে সরকারি বিধি-বিধান লঙ্ঘিত হচ্ছে এবং এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বক্তারা বলেন, “যে মৌজার ইজারা নেওয়া হয়েছে, সেখান থেকেই বালি তুলতে হবে। একাধিক মৌজা থেকে অবৈধভাবে বালি উত্তোলন কোনোভাবেই বরদাশত করা হবে না।”
খাদিজা নামের এক নারী বলেন, “আমাদের এলাকার সাধারণ মানুষ ও নেতাকর্মীরা কোনো অপরাধের সঙ্গে জড়িত নয়। অথচ তাদের নামে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমরা প্রকৃত দোষীদের শাস্তি চাই।”
আরেক নারী সিমা খাতুন বলেন, “এই রাস্তাই আমাদের একমাত্র যাতায়াতের পথ। বর্ষায় কাদা আর শুকনো মৌসুমে ধুলায় আমাদের সন্তানরা ঠিকমতো স্কুলে যেতে পারে না। অবৈধ ড্রাম ট্রাক চলাচল বন্ধ এবং দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানাচ্ছি।”

মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি, উজ্জ্বল হোসেন নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, “১৫ নম্বর ওয়ার্ডের নিরীহ মানুষের নামে দায়ের করা মিথ্যা মামলার তীব্র নিন্দা জানাই। মামলা প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে এবং এই সড়ক দিয়ে সব ধরনের বালুবাহী ট্রাক চলাচল বন্ধ করে দেওয়া হবে।”

অন্যদিকে, যুগিয়া বালুঘাটের ইজারাদার বশির আলী কুষ্টিয়া মডেল থানায় দায়ের করা মামলায় অভিযোগ করেন, বৈধভাবে বালু উত্তোলনের সময় একটি সশস্ত্র সন্ত্রাসী দল তার অফিসে হামলা চালায়।

এজাহারে উল্লেখ করা হয়, হামলায় তার ম্যানেজারসহ একাধিক কর্মচারী গুলিবিদ্ধ ও গুরুতর আহত হন। হামলাকারীরা চাঁদা দাবি, নগদ অর্থ লুট, মোবাইল ফোন ছিনতাই এবং বালু উত্তোলনকারী যানবাহনে অগ্নিসংযোগ করে প্রায় এক কোটি টাকার ক্ষতি সাধন করে।

এ ঘটনায় বক্তব্য নিতে যুগিয়া বালুঘাটের ইজারাদার বশির আলীর সঙ্গে এক সাংবাদিকের ফোনালাপ হয়। ফোনালাপে বশির আলী দাবি করেন, ঘটনার সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে উপস্থিত ছিলেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) নিজে এসে আহতদের জবানবন্দি গ্রহণ করেছেন। তিনি বলেন, ঘাটে সরকারি রাজস্ব দিয়ে ব্যবসা করা হচ্ছে। সেখানে দুষ্কৃতিকারীরা এসে গোলাগুলি করেছে, গাড়ি পুড়িয়ে দিয়েছে, নগদ টাকা লুট করেছে। এসব বিষয়ে পুলিশ তদন্ত করছে।” এ সময় মানববন্ধন প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, কী কারণে তার বিরুদ্ধে মানববন্ধন করা হচ্ছে।তিনি যানেন না।
তিনি বলেন যে আমি ৬ কোটি ৮৪ লক্ষ্য টাকা দিয়ে বালির ঘাটতি ইজারা নিয়েছি কিন্তু দুর্বৃত্তদের কারণে আমার অনেক ক্ষয় ক্ষতি হয়েছে আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তার দাবিও জানাচ্ছি। তা না হলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন আমি হব। এইভাবে যদি বালি উত্তলনে বাধাগ্রস্ত হয় তাহলে আমার অনেক ক্ষতি সাধন হবে।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে ব্যবহৃত কার্তুজ উদ্ধার করেছে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ জানায়, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাজুড়ে উত্তেজনা বালিঘাটকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবর্ষণ ও পাল্টাপাল্টি মামলার ঘটনায় পুরো যুগিয়া এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা নিরপেক্ষ তদন্ত, মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Please follow and like us:
error5
fb-share-icon
Tweet 120

খুলনা

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    বিএনপির নিখোঁজ নেতা এম. ইলিয়াস আলীকে গুম ও হত্যার পূর্বে দুজন ছাত্র নেতা কে গুম করা হয়Lচিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

    টঙ্গীতে থামছেই না নিষিদ্ধ ওলামা লীগের কর্মকান্ড

    পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    চাঁদপুরে পাউবোর প্রকল্পে নামে মিথ্যে সিন্ডিকেটের প্রপাগান্ডা ছড়াছে একটি সিন্ডিকেট “

    মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

    নির্বাচনী ম্যানিফেস্টোতে প্রত্যেক শ্রেণি-পেশার জন্যই আমরা কিছু না কিছু রেখেছি: জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান

    পুণ্ড্রনগর বগুড়ার হারানো সংস্কৃতি ও ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

    লালমনিরহাটে মাদরাসা শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত

    আবারো শুরু হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষা, খুশি শিক্ষার্থী ও অভিভাবকগণ।

    লালমনিরহাটে শিক্ষা সহায়তা পেলে ৬ শিক্ষার্থী

    কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

    ওগাঁর পত্নীতলায় হজযাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

    আলোকিত লালমনিরহাট গঠনের অঙ্গীকার নিয়ে লালমনিরহাটে বাংলা নববর্ষ উদযাপন

    সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ধর্মীয় মূল্যবোধের বিকল্প নেই: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

    আগামী বৈশাখ থেকে প্রতিটি জেলায় গ্রামীণ ক্রীড়া উৎসব: পল্টনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল বাংলাভাষী মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন:প্রধানমন্ত্রী তারেক রহমান

    আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, হচ্ছে অত্যাধুনিক স্পোর্টস ভিলেজ

    সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

    দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করাই আমাদের প্রতিটি সদস্যের একমাত্র এবং পবিত্র দায়িত্ব :সেনানিবাসের প্রধানমন্ত্রী তারেক রহমান

    মালয়েশিয়ার শ্রমবাজার খুব শিগগিরই বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় উন্মুক্ত হবে :সংবাদ সম্মেলনে ধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

    ‘স্বাধীনতার পর সংসদীয় ইতিহাসে এক অধিবেশনে এত বিপুল পরিমাণ বিল পাস বা অধ্যাদেশকে আইনে রূপান্তর করার নজির নেই:চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি

    এখন থেকে আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব —পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

    সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি’র সঙ্গে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

    যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে আইএলও-এর কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ

    নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২

    খুব স্পষ্ট করে বাশার বলেন, ‘বিশ্বকাপের আগে আমরা কোনো পরীক্ষা-নিরীক্ষার মধ্যে যাব না

    ২৮৭টি গুজবের শিকার তারেক রহমান, দল হিসেবে বিএনপি ৭৯০

    সেনা সদস্য’র বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচারসহ একের পর এক বিয়ে ভাঙার ভয়াবহ অভিযোগ

    লালমনিরহাটে জলবায়ু পরিবর্তনে সচেতনতামূলক ফ্লাশমব অনুষ্ঠিত


    • শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:১৮
      সূর্যোদয়ভোর ৬:৩৬
      যোহরদুপুর ১২:৫৮
      আছরবিকাল ৪:২৫
      মাগরিবসন্ধ্যা ৭:২১
      এশা রাত ৮:৩৯
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ নিউজ এখন ( www.newsekhon.com )
    নিউজ এখন মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।