আজ বুধবার | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |১৫ই রমজান, ১৪৪৭ হিজরি | বিকাল ৩:৫৩

ঢাকা ১৮ আসনে নারী শিক্ষায় অগ্রগতি বাড়ানোর জন্য একাধিক স্থানে গার্লস স্কুল কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হবে। মাদ্রাসাগুলোতে ইংরেজি ভার্সন চালু করার প্রতি গুরুত্ব দেয়া হবে। এছাড়াও নারীদের জন্য বিভিন্ন প্রকার স্কিল ডেভেলপমেন্ট সেন্টার প্রতিষ্ঠা করা হবে। যার ফলে তাদের যোগ্যতা অনুযায়ী নারীরা সঠিক কর্মে নিবেদিত হতে পারেন। সেই সাথে নারীদের নিরাপত্তা বৃদ্ধিতে কাজ করা হবে। দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী রয়েছে। যেহেতু দেশের জনসংখ্যার অর্ধেক নারী তাই তাদের পিছনে ঠেলে দিয়ে দেশ এগিয়ে যাওয়া সম্ভব নয়।
আজ রোববার বিকেলে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ১১, ১৩, ১৪ নং সেক্টরে ঢাকা ১৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের সহধর্মিণী রাজিয়া সুলতানা তার স্বামীর পক্ষে গণসংযোগে এসে পথসভায় এসব কথা বলেন।
মিসেস এস এম জাহাঙ্গীরের গণসংযোগ ও পথসভায় উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন শিশিরের সভাপতিত্বে গণসংযোগে উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা বিএনপি নেতা আব্দুস সালাম, আওলাদ হোসেন, আলফাজ উদ্দিন, মোস্তফা সরকার, মাসুম বিল্লাহ, মীর হোসেন মূসা, মহিলা দলের শোহেলী পারভীন শিখা, আফসানা রহমান, আনুশা আনু, ফারজানা কাকন, জাকেরা জেসমিন প্রমূখ।
বুধবার, ৪ মার্চ, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৬:০৩ |
| সূর্যোদয় | ভোর ৭:১৮ |
| যোহর | দুপুর ১:১০ |
| আছর | বিকাল ৪:৩২ |
| মাগরিব | সন্ধ্যা ৭:০৩ |
| এশা | রাত ৮:১৮ |