আজ বৃহস্পতিবার | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ |১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ২:৪৯

ব্রেলভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি – নওগাঁর পত্নীতলায় ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে সকালে শহীদ মিনারে পুস্প স্তবক অর্পন শেষে উপজেলা সভা কক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সুন্দর হাতের লিখা প্রতিযোগিতা ও পুরস্কার তিবরণী এবং দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৭ নওগাঁ ২ আসনের সংসদ সদস্য এনামুল হক ।
উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. আশীষ কুমার দেবনাথ, উপজেলা সমাজসেবা অফিসার ফিরোজ আল মামুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমার ঘোষ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহল্লাদ কুন্ড, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী আমিনুল ইসলাম প্রমূখ। এর আগে শিশুদের সুন্দর হাতের লিখা এবং চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
বুধবার, ৩ জুন, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৪:৪৫ |
| সূর্যোদয় | ভোর ৬:১১ |
| যোহর | দুপুর ১২:৫৭ |
| আছর | বিকাল ৪:১৬ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৪২ |
| এশা | রাত ৯:০৯ |