আজ শনিবার | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ |২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি | বিকাল ৪:২১

নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ার বাইপাইল বালুর মাঠ এলাকা থেকে মঙ্গলবার রুকমা খাতুন নামের এক নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত রুকমা খাতুন জামালপুর জেলার মাদারগঞ্জ থানার মাথাভাঙ্গা গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম মোহাম্মদ ইউসুফ ওরফে হৃদয়। তিনি আশুলিয়া এলাকায় অবস্থিত ‘ইকো গার্মেন্টস’-এ অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাইপাইল বালুর মাঠ এলাকায় ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, খবর পেয়ে বাইপাইল বালুর মাঠ এলাকা থেকে রুকমা খাতুনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাÐ বলে ধারণা করা হচ্ছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, ঠিক কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
শনিবার, ১৩ জুন, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৪:৪৩ |
| সূর্যোদয় | ভোর ৬:১১ |
| যোহর | দুপুর ১২:৫৮ |
| আছর | বিকাল ৪:১৭ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৪৬ |
| এশা | রাত ৯:১৪ |