আজ শুক্রবার | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ |৪ঠা মহর্রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:২৫

মোহাম্মদ শরীফুল ইসলাম :- আজ শনিবার (১৩ জুন) সকালে উপস্থিত হন। এ সময় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ, চিকিৎসকবৃন্দ ও স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তিকৃত রোগীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং খোঁজখবর নেন।
মাননীয় মন্ত্রী এ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি বলেন, জনগণের দোরগোড়ায় উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার স্বাস্থ্যখাতের উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে দেশের ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে। তারই ধারাবাহিকতায় আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করা হবে। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন, অবকাঠামোগত উন্নয়ন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।
তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আগত সেবা প্রার্থীদের শতভাগ চিকিৎসা নিশ্চিত করণে এবং স্বাস্থ্য কমপ্লেক্স সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পরামর্শ প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন, ইউএনও (উপজেলা নির্বাহী কর্মকর্তা) মো. আশরাফুল আলম, উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন , উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ খোরশেদ আলম , সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেহানা পারভীন রুমিসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এরপর মাননীয় প্রধানমন্ত্রীর কক্সবাজার চকরিয়া উপজেলার সাফারি পার্কে বৃক্ষরোপনের সাথে ২৫ কোটি বৃক্ষ রোপনের উদ্দেশ্যে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিমগাছ ও উপজেলা পরিষদ মাঠের পূর্বকর্নারে দুইটি কৃষ্ণচূড়া গাছ রোপন করে বৃক্ষ রোপন করেন। এছাড়া বহেরাতলী রেঞ্জের এম এম চালা (আন্দি)বিটে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল আলম, বহেড়াতৈল রেঞ্জ অফিসার মোঃ ইমরান আলী, বিট অফিসার বন প্রহরী বৃক্ষরোপণ করেন।
শুক্রবার, ১৯ জুন, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৪:৪৪ |
| সূর্যোদয় | ভোর ৬:১২ |
| যোহর | দুপুর ১:০০ |
| আছর | বিকাল ৪:১৮ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৪৮ |
| এশা | রাত ৯:১৫ |